খুঁজুন
, ,

মা-শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার ২

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 26 May, 2022, 12:27 pm
মা-শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার ২

বাবার বাড়ির পাশের ধান ক্ষেতে পূর্ব পরিকল্পিতভাবে মা ও শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

বুধবার কুড়িগ্রাম জেলার জামালপুরের বকশীগঞ্জে এবং রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নিহত হাফসা আক্তার হারেনার উকিল বাবা ও উপজেলার শৌলমারী ইউনিয়নের ওকড়াকান্দা গ্রামের জাকির হোসেন ওরফে জফিয়াল (২৮) ও নিহতের দেবর একই এলাকার চাঁন মিয়া (৪৩)।

বুধবার (২৫ মে) রৌমারী অফিসার্স ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ের এসব তথ্য জানান র‌্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডর স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

তিনি জানান, জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে আসামি জাকির হোসেন ওরফে জফিয়ালকে আটক হয়। পরে তার দেওয়া তথ্য মতে, রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে এ হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত নিহত হারেনার দেবর চাঁন মিয়াকে আটক করা হয়।

উল্লেখ্য গত ২১ মে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর নামক এলাকায় বাবার বাড়ির পাশের ধান ক্ষেতে পাঁচ মাস বয়সের শিশু সন্তান হাবিবের গলাকাটা মরদেহ ও মা হাফসা আক্তার হারেনাকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়।

পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মা হাফসার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত হাফসার বাবা বাদী হয়ে রৌমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, মা ও ছেলেকে গলা কেটে হত্যাকান্ডের সাথে জরিত দুইজন আসামিকে হস্তান্তর করেন র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর। আসামি দুইজনকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।

২৪ ঘন্টা/রাজীব

Feb2
Feb2

হাটহাজারীর স্টেশন কর্মকর্তা লুৎফর রহমানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, বন খেকো নামে খ্যাতি অর্জন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 10 August, 2026, 12:59 pm
হাটহাজারীর স্টেশন কর্মকর্তা লুৎফর রহমানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, বন খেকো নামে খ্যাতি অর্জন

তিবেদক: চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী স্টেশন কর্মকর্তা লুৎফর রহমানের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, সুফল বাগান সৃজনের টাকা আত্মসাৎ, বনের গাছ বিক্রি অবৈধ করাতকল থেকে মাসোহারা ও সহকর্মীদের জিম্মি করে রাখাসহ পাহাড় সম অভিযোগ উঠেছে।

উত্তর বন বিভাগের হাটহাজারী স্টেশন কর্মকর্তা লুৎফর রহমান বন খেকো হিসাবে হাটহাজারী জুড়ে খ্যাতি অর্জন করেছে ।

‎অবৈধ আয়ের নির্দিষ্ট পরিমাণ টাকা উর্ধ্বতনদের দিয়ে সম্পর্ক ভালো রাখেন বলেই সহকর্মী কাউকে পাত্তাই দেয় না এই কর্মকর্তা।

অনুসন্ধানে জানা যায়, লুৎফর রহমান প্রায় দুই বছরের অধিক সময় ধরে কর্মরত রয়েছেন হাটহাজারী স্টেশন অফিসে। তার পদবী স্টেশন অফিসার হলেও চলনে,বলনে তিনি যেন মস্ত বড় অফিসার।

নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম বন বিভাগে কর্মরত অনেকেই বলেন, তার দৈনিক আয় ৪০/৫০ হাজার টাকার অধিক।

বিভিন্ন গাছ ও ফার্নিচারের গাড়ি থেকে দৈনিক লক্ষাধিক টাকা চাঁদা আদায় করেন বলে নিশ্চিত করেন তার সহকর্মীরাই।
‎সুত্র জানায়, কিছু অসাধু উর্ধ্বতন কর্মকর্তারাও এই লুৎফর রহমান এর চাঁদার ভাগ পায়। দৈনিক লক্ষাধিক টাকা চাঁদা আদায় করলেও সেই টাকার ৫০/৬০ ভাগ চলে যায় উর্ধ্বতনদের ম্যানেজ করতে।

‎অপর এক সুত্র জানায়, গত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে এই লুৎফুর রহমান আওয়ামী ক্ষমতার দাপট দেখিয়ে একটানা কয়েকব বছর চট্টগ্রাম উত্তর বন বিভাগে কর্মরত থাকেন। ৫ আগস্টের পরেও রহস্য জনক কারণে লুৎফর রহমান রয়েছেন একই রেঞ্জে বহাল তবিয়তে। একটানা ১০/১১ বছর একই রেঞ্জে কর্মরত থাকার নজির বন বিভাগে না থাকলেও লুৎফুর রহমান এই নজির স্থাপন করেছেন বলে দাবি করেন অনেকে।

দুই থেকে তিন বছরের মধ্যে বদলি হওয়ার বিধান থাকলেও লুৎফুর রহমান টাকার কাছে তা অকার্যকর।

‎চট্টগ্রামের হাটহাজারী , সরকার হাট , ঈছাপুর বাজার ,আমান বাজার সহ বিভিন্ন এলাকার গাছ ও ফার্নিচার ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গাছের বা ফার্নিচারের প্রতি গাড়ি হতে ৩ হাজার থেকে ১০ হাজার টাকা চাঁদা আদায় করেন ফরেস্টর লুৎফুর রহমান। এছাড়া মাসোহারাও দিতে হয় প্রতি মাসে।

গাছ ও ফার্নিচার ব্যবসায়ীরা অতিষ্ঠের সুরে বলেন, বন বিভাগের যন্ত্রনায় ব্যবসা করা কঠিন হয়ে উঠেছে। এছাড়া রাঙামাটি, খাগড়াছড়ি, রাঙ্গুনিয়া, কাউখালী , ফটিকছড়ি সহ অন্যান্য এলাকা থেকেও যে সব গাছ ও ফার্নিচারের গাড়ি আসে তাদের থেকেও নির্দিষ্ট হারে চাঁদা আদায় করেন লুৎফুর রহমান ।

‎দৈনিক ২০টির অধিক গাড়ি থেকে হাটহাজারী বিটে চাঁদাবাজি হয় বলে নিশ্চিত করেন অনেকে।

এছাড়া রাঙ্গামাটি , কাউখালী রাঙ্গুনিয়া, খাগড়াছড়ির ব্যবসায়ীরাও এই লুৎফর এর হাতে জিম্মি।

‎এলাকা সুত্রে জানাগেছে, হাটহাজারী থানা জুড়ে ২০ টিরও অধিক করাতকল রয়েছে। ২/৩ টি করাতকলের বৈধতা থাকলেও বাকী সব অবৈধ। এই অবৈধ প্রতি করাতকল থেকে ৫ থেকে ১০ হাজার টাকা মাসোহারা আদায় করেন লুৎফর।
‎এছাড়া ২০২৪-২৫ অর্থ বছরে সুফল বাগান সৃজনের জন্য ২০ লক্ষাধিক টাকা বরাদ্দ দেওয়া হলেও কোন বাগান সৃজন না করে বরাদ্দের সমস্ত টাকা আত্মসাৎ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এলাকার কিছু চিহ্নিত বন খেকোদের নিয়ে বনের মুল্যবান গাছ কেটে বিক্রি করছে দেদারসে। লুৎফর যেন বনের মালিক । করাতকল মালিক ও চিহ্নিত গাছ পাচারকারীদের নিয়ে প্রতিদিন গাছ কাটছে এমনটি জানালেন এলাকার সচেতন মহল।

‎এই বিষয়ে লুৎফর রহমান সাথে কথা বললে তিনি বলেন আমি উপরের সবাই কে ম্যানেজ করে কাজ করছি, নিউজ করে ও আমার কিছু করতে পারবেন না পারলে নিউজ করেন বলে লাইন কেটে দেন।

‎চলমান পর্ব …..

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 9 August, 2026, 7:45 pm
ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে, এখনও আছে। সরকার গঠনের একদিন পর রমজান শুরু হয়। কেউ কেউ রোজার সময় সুযোগ নিতে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে সুবিধা নেবে। আল্লাহর রহমতে আমরা সেটি ভালোভাবে সামাল দিয়েছি। কিন্তু রোজা শেষ হতে না হতেই মধ্যপ্রাচ্যে ইরান আর আমেরিকার সমস্যা শুরু হয়ে গেল। ফলে তেল জ্বালানিসহ পুরো অর্থনীতির উপর চাপ তৈরি হলো। এসব দেখভাল করতে গিয়ে আমার আসতে দেরি হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জমিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচনের সময় আমরা একসঙ্গে কাজ করে দেশকে বিপদ থেকে রক্ষা করতে পেরেছি। তবে সমস্যাটা এখনও শেষ হয়ে যায়নি। বিগত ফ্যাসিবাদের সময় আপনারা দেখেছেন, দেশের মানুষের অর্থ সম্পদ লুট করে পাচার করে বিদেশি পাঠিয়ে দেওয়া হয়েছে।

দেশে একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, একটি পক্ষ বিশৃঙ্খলা করতে চাইছে। এরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। বিশৃঙ্খলা না থাকলে দেশি বিদেশি বিনিয়োগ হবে। এতে মানুষের কর্মসংস্থান হবে। তাই বিগত দিনের মতো আমাদেরকে এক হয়ে দেশ গঠনের কাজ করতে হবে।

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 9 August, 2026, 3:46 pm
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য জানান।

তিনি বলেন, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেফতার করা হয়েছে। এরপর সিআইডির একটি টিম এসে ডনকে নিয়ে যায়। সিআইডিতে একটি মামলা চলমান। তারা তদন্ত করছেন।

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন গত বছর। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।

পুরোনো নথি থেকে দেখা যায়, একাধিক তদন্ত সংস্থার হাত ঘুরে সালমান শাহের মৃত্যু রহস্য উদ্ঘাটনে দীর্ঘদিন ধরে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি প্রতিবেদন দেয়, সালমান শাহের মৃত্যু আত্মহত্যাজনিত। তবে তার পরিবার ও ভক্তরা তা মানতে পারেননি।

এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।