খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নিশি রাতের ভোটের অবৈধ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থঃ টুকু

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৮:১৬ অপরাহ্ণ
নিশি রাতের ভোটের অবৈধ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থঃ টুকু

কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু বলেছেন, নিশী রাতের ভোটের অবৈধ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। লুটপাটে ব্যস্ত আওয়ামীলীগ দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে পরিকল্পিতভাবে বিএম কনটেইনার ডিপোতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী যুবদল ভয়াবহ অগ্নিকান্ডে আহতদের পাশে দাঁড়িয়েছে।

তিনি এ সময় আরো বলেন, এই সরকারের আমলে এর আগে আরো অনেক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তার একটিও সুষ্ঠু বিচার হয়নি। দেশ আজ অনৈতিক, অবৈধ হায়েনাদের কবলে। ২০০৮ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের ডাক দিয়েছিলেন। যা আজ দেশবাসী হারে হারে টের পাচ্ছে।

তিনি আজ ১০ জুন (শুক্রবার) বিকাল ৩ টায় সীতাকুন্ডের বিএম ডিপোতে চট্টগ্রাম মেডিকেল কলেজে অগ্নিকান্ডে আহত রোগীদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে খাবার, ফলমূল ও প্রয়োজনীয় ঔষুধ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সুলতান সালাহ উদ্দিন টুকু আরো বলেন, সরকারের সমালোচনা করলেই নেমে আসে গুম, খুন, গায়েবী মামলার বেড়াজাল। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে হটাতে প্রতিজ্ঞাবদ্ধ যুবদল। তিনি এই সময় জাতীয়তাবাদী যুবদলের জিয়ার সৈনিকদের আগামী আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নেয়ার আহবান জানান।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, বিএম ডিপোর মালিক দক্ষিণ জেলা আওয়ামীলীগের নেতা তাই মামলার আসামী করা হয়েছে দুর্ঘটনায় আহত নিরীহ কর্মচারীদের। তিনি এই অগ্নিকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন করার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আহবান জানান।

ডা: শাহাদাত আরো বলেন, এই ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই চট্টগ্রাম মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, ড্যাব, জিয়াউর রহমান ফাউন্ডেশন আহত রোগীদের পাশে রয়েছে।

বিশেষ বক্তার বক্তব্যে কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না বলেন, বর্তমান সরকারের উদাসীনতায় বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের অন্যতম কারণ। দক্ষিণ জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষের মালিকানাধীন এই বিএম ডিপো। অথচ মামলার আসামী করা হয়নি তাকে, ক্ষমতা চিরস্থায়ী করতে ব্যস্ত এই হায়েনার দল। তিনি আহতদের যথাযথ সুচিকিৎসা এবং নিহতদের পরিবারবর্গকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার জোর দাবী জানান। চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহসভাপতি কামরুজ্জামান দুলাল (দপ্তরের দায়িত্বে), সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা সভাপতি হাসান জসিম, মোহাম্মদ আজগর, এস এম মুরাদ চৌধুরী।

চমেক হাসপাতালে খাদ্য সামগ্রী ও ঔষুধ হস্তান্তরের পূর্বে দুপুর ২ টায় বিএম কন্টেইনার ডিপো পরিদর্শন করেন কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দ এবং দুর্ঘটনার পর থেকে নিখোঁজ বিএম ডিপোর ড্রাইভার মনিরুল ইসলামের অসহায় পরিবারের সাথে সাক্ষাত করে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন যুবদল নেতৃবৃন্দ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…