খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর যুবদলের দোয়া মাহফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২, ৭:৫২ অপরাহ্ণ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর যুবদলের দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ ১১ জুন (শনিবার) বাদে আছর চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সম্মুখ মাঠে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পূর্বক এক সংক্ষিপ্ত সভা চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সভায় চট্টগ্রাম মহানগর যুবদল নেতৃবৃন্দ বলেন, তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী রাজনীতির প্রতিহিংসার শিকার। শুধুমাত্র রাজনীতি থেকে দূরে রাখতেই বেগম জিয়ার উপর অমানষিক নির্যাতন চালানো হয়। যার ফলশ্রুতিতে তিনি আজ মৃত্যুর ঝুঁকিতে। বেগম জিয়ার কিছু হলে এর দায় বর্তমান ফ্যাসিষ্ট আওয়ামী সরকারকেই নিতে হবে। ক্ষমতা চিরস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক দলের উপর হায়েনাদের দমন নির্যাতন চলছে। নেতৃবৃন্দ আরো বলেন, ক্ষমতার মোহে আওয়ামী সরকার দেশ থেকে গণতন্ত্রকে কবরস্থ করার মাধ্যমে নিজেদেরকে হিংস্র করে তুলেছে। কিন্তু এখন জনগণ আওয়ামী সরকারের ভয়াবহ দু:শাসন প্রতিরোধে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয়স্থ মসজিদের খতীব মাওলনা এহসানুল উল্লাহ মুনাজাত পরিচালনা করেন। মুনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘ হায়াত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানান। সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান বীরউত্তম ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

উক্ত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি নুর আহম্মদ গুড্ডু, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আবদুল করিম, মুহাম্মদ মুছা, মিয়া মো: হারুন, জাহিদুল হাসান বাবু, মোহাম্মদ আলী সাকি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক মো: হুমায়ুন কবীর, সেলিম খান, এরশাদ উল্লাহ, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, হেলাল হোসেন, গুলজার হোসেন, রাজন খান, ওমর ফারুক, সহ সাধারণ সম্পাদক কামাল পাশা, ওসমান গনি সিকদার, মুজিবর রহমান রাসেল, জাফর আহমেদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মহিউদ্দিন মুকুল, নুরুল আমিন, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক বৃন্দ আতিকুর রহমান, মাহাবুবুর রহমান, কমল জ্যোতি বড়ুয়া, জহিরুল ইসলাম জহির, হাফেজ কামাল উদ্দিন, গুলজার হোসেন মিন্টু, ইব্রাহিম খান, জাফর, সাদেক, সোহেল, ফারুক হোসেন স্বপন, নগর যুবদলের সদস্য মাহাবুব খান জনি, সাইদুল হক সিকদার, জাহেরী মাসুদ, থানা যুবদলের আহবায়ক, নূর হোসেন নুরু, মো. কুতুব উদ্দিন, মনজুর আলম, শেখ রাসেল, শওকত খান রাজু, নূর খান, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, মো. মিল্টন, রাসেল আকাশ, ওয়ার্ড যুবদলের আহবায়ক এস এম আলি, মো: হাসান, মো: ইউনুস, জহিরুল ইসলাম, মো. ইউসুফ, মাসুদ আলম ও মুহাম্মদ সাইফুলসহ প্রমূখ নেতৃবৃন্দ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…