খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভাটিয়ারী থেকে ১৬০০ খালি গ্যাস সিলিন্ডারসহ তিনজনকে আটক করেছে র‍্যাব ৭

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৫ জুন, ২০২২, ৮:০৯ অপরাহ্ণ
ভাটিয়ারী থেকে ১৬০০ খালি গ্যাস সিলিন্ডারসহ তিনজনকে আটক করেছে র‍্যাব ৭

সীতাকুণ্ড প্রতিনিধিঃ উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলী এলাকার একটি তেলের ডিপো থেকে এক হাজার ৬০০টি খালি সিলিন্ডারসহ সিলিন্ডার কাটার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব ৭।

শুক্রবার (২৪ জুন) উপজেলার তুলাতুলি থেকে আটকের পর তিনজনকে থানায় হস্তান্তর করা হয়। এর আগে গত ৯জুন একই এলাকা থেকে মুল হোতাসহ আটক করা হয় ১০জনকে।

গ্রেফতারকৃতরা হচ্ছে তুলাতুলির মৃত মোহাম্মদ মিয়ার পুত্র মো. জাহাঙ্গীর আলম (৪২), মৃত জামাল উদ্দিনের পুত্র মো. ইমতিয়াজ উদ্দিন (৩৬) ও লক্ষ্ণীপুর জেলার রামগঞ্জ থানার কলসমা মোল্লাবাড়ীর মৃত সিরাজ ভূঁইয়ার পুত্র মো. জহির হোসেন (৩৪)।

র‌্যাব-৭ জানিয়েছে, তুলাতুলিতে তেলের একটি ডিপোর ভিতর অবৈধ চোরাই গ্যাস সিলিন্ডার সংগ্রহ ও দখলে রেখেছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এসময় বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় বিভিন্ন সাইজের আনুমানিক এক হাজার ৬০০টি গ্যাস সিলিন্ডার।

র‌্যাবের সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজশে দীর্ঘ দিন থেকে বিভিন্ন কোম্পানির অধিক দামের গ্যাস সিলিন্ডার বিভিন্নভাবে সংগ্রহ করছিল। ওই গ্যাস সিলিন্ডারগুলো চোরাই জেনেও কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে গ্রাহকদের গ্যাস সিলিন্ডার কেটে লোহা হিসাবে রি-রোলিং মিলে বিক্রি করে সিলিন্ডার কোম্পানিরগুলোর ব্যাপক ক্ষতি করে আসছে।

এর আগে গত ৯ জুন (বৃহস্পতিবার) ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলী গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ এবং অবৈধ এই বিপদজনক ব্যবসার সাথে জড়িত ১০ সিন্ডিকেট সদস্যদের গ্রেপ্তার করে র‌্যাব-৭। গত ৮ জুন হতে ৯ জুন পর্যন্ত র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত সিন্ডিকেটের মুল হোতা ১। মোঃ ইসমাইল হোসেন কুসুম (৫১), পিতা- মৃত হাজী শফিউর রহমান, ২। মোঃ মহসীন (৫১), পিতা মৃত- ফয়েজ আহাম্মদ এবং ৩। মোঃ নুরুন নবী(৪৮), পিতা-মৃত ছিদ্দিক আহম্মেদসহ ৯ জনকে আটক করে। এসময় প্রায় ১০ হাজার এলপিজি গ্যাস সিলিন্ডার যার মধ্যে আনুমানিক ২ হাজারটি কাটা অবস্থায় এবং গ্যাস সিলিন্ডার পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। গ্যাস সিলিন্ডার বাইরে কাটা সর্ম্পূন নিষেধ কিন্তু আসামীরা কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে লাভবান হওয়ার জন্য চোরাই ভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে সেগুলো কেটে বিভিন্ন রি-রোলিং মিলে সরবরাহ করে থাকে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…