খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে মোটরসাইকেল সহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৭ জুন, ২০২২, ২:৩৫ অপরাহ্ণ
মিরসরাইয়ে মোটরসাইকেল সহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ে ৭টি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের সদস্য ইকবাল, নোমান এবং ইসমাইলকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানারা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।

আটককৃত আসামিরা হলেন, জোরারগঞ্জের খিরমুরারী এলাকার নিজাম উদ্দিনের পুত্র ইকবাল হোসেন রুবেল, মাঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা এলাকার নুরের ছাপার পুত্র আবদুল্লা আল নোমান( ২০) এবং ফেনী জেলার লেমুয়া এলাকার সাহাব উদ্দিনের পুত্র ইসমাইল। এদের সাথে জড়িত আরও চারজনকে গ্রেফতারের কার্যক্রম চলমান।

পুলিশের দেয়া তথ্য মতে, গত ২০ জুন মধ্যরাতে মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা এলাকা থেকে বিল্ডিং ঘরের (কাচারি ঘর) তালা কেটে ১টি ডিসকাভার মোটরসাইকেল এবং একিদিন ঐ এলাকার মোরশেদ আলমের বসতঘর থেকে ১টি পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়। এঘটনায় ডিসকাভার মোটরসাইকেল মালিক মেহেদী হাসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তদন্ত পূর্বক প্রথমে ইকবাল হোসেনকে আটক করা হয়। পরে তার সীকারোক্তি দেয়া তথ্য মতে চুরি হওয়া ডিসকাভার সহ আরও ৭টি চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত আরো দুজনকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ডিসকোভারের মালিক মেহেদী জানান, চুরি হওয়ার রাতে প্রচন্ড বৃষ্টি ছিলো। এই সুযোগে বাড়ির কাচারি ঘরের তালা কেটে আমার ডিসকোভার মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। পরে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত চালায় এবং মোটরসাইকেল উদ্ধার পূর্বক তিন জনকে আটক করে।

এসময় মোটরসাইকেলটি উদ্ধার করায় পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আটককৃত আসামিদের শাস্তির দাবি জানান তিনি।

ওসি কবির হোসেন জানান, ডিসকাভার চুরির ঘটনায় মেহেদী হাসান মামলা দায়ের করলে। তদন্ত সাপেক্ষে প্রথমে ইকবাল হোসেন রুবেলকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের রংগিপাড়া এলাকা থেকে চুরি হওয়া ডিসকাভার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এসময় আটককৃত আসামির দেয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িত নোমান ও ইসমাইল নামের আরও দুজনকে আটক করা হয় এবং ৭টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে তাদের সাথে জড়িত আরো ৪ জনের নাম প্রকাশ পেয়েছে তাদের বিষয়ে তদন্ত এবং গ্রেফতার কার্যক্রম চলমান রয়েছে।

আটককৃত আসামিদের আজ সোমবার চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…