ঈদে বাসে অগ্রিম টিকেট বিক্রি শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৭ জুন, ২০২২, ৭:৫৪ রাত
ঈদে বাসে অগ্রিম টিকেট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার রাজধানীর গাবতলী, কল্যাণপুর, টেকনিক্যাল বাস কাউন্টার ঘুরে এ চিত্র দেখা গেছে। তবে, বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে যাত্রীর চাপ কিছুটা বেড়েছে।

এদিকে সকালে গাবতলী বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, সকাল থেকেই যাত্রীদের তেমন ভিড় নেই। কিছু সময় পরপর কিছু যাত্রী এসে তাদের নির্ধারিত দিনের টিকিট কেটে নিয়ে যান।

বাস কাউন্টারের একাধিক টিকেট বিক্রেতা জানিয়েছে, গত ২৪ জুন সকাল থেকে একযোগে রাজধানীর গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন কোম্পানির বাস কাউন্টারে ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

তবে অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও যাত্রীদের তেমন ভিড় নেই বলে জানিয়েছে কাউন্টার কর্তৃপক্ষ। ঈদের আগের ২-৩ দিন থেকে চাপ বাড়বে বলে প্রত্যাশা তাদের।

এন-কে

Feb2
Feb2