খাবারের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ২:২৮ দুপুর
খাবারের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ

চট্টগ্রামে খাবারের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত ২৬ জুন সকালে তানিসা (ছদ্ম নাম) মাদ্রাসা থেকে বাসায় আসার পর একই কলোনির ভাড়াটিয়া মো. বদরুল ইসলাম (৫০) বাসায় কেউ না থাকার সুযোগে ঢুকে পড়ে। রাইসাকে খাবারের প্রলোভন দেখিয়ে সেখানে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষক গ্রেফতার হয়েছেন।

আজ ২৮ জুন, মঙ্গলবার সকালে অভিযুক্ত মো. বদরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।

থানা সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দেখিয়ে আসামিকে আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন. ওসি কামরুজ্জামান বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে মো. বদরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এন-কে

Feb2
Feb2