খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার কোরবানির হাটে সর্বোচ্চ দামের ষাঁড় ‘কক্স কিং ও ডায়মন্ড’

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৪ জুলাই, ২০২২, ৩:৫৮ অপরাহ্ণ
কক্সবাজার কোরবানির হাটে সর্বোচ্চ দামের ষাঁড় ‘কক্স কিং ও ডায়মন্ড’

কক্স কিং ও ডায়মন্ড। এগুলো ষাঁড়ের নাম। এর মধ্যে সাড়ে আট ফুট লম্বা ও ৩০ মণের বেশি ওজনের কুচকুচে কালো রঙের কক্স কিংয়ের দাম হাঁকা হচ্ছে ২০ লাখ টাকা। আর লালচে রঙের প্রায় আট ফুট লম্বা ও ২০ মণ বেশি ওজনের ডায়মন্ডের দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। এ দুটি ষাঁড়ই মিলবে কক্সবাজার কলেজ গেট এলাকায়। এবারই প্রথম কোরবানির হাঁটে কক্সবাজারে সর্বোচ্চ দামের এই ষাঁড় দুটি বিক্রির জন্য প্রস্তুত বলে জানিয়েছে খামারি শফিকুল ইসলাম।

কালো রং আর সুঠাম দেহের অধিকারী কক্স কিং। এই কিংকে সামাল দিতে প্রয়োজন পড়ে চার-পাঁচজন মানুষ। ওজন তার ৩০ মণের বেশি; সাড়ে ৮ ফুট লম্বা এবং উচ্চতায় সাড়ে ৫ ফুটের বেশি। প্রতিদিন দু-বেলা গোসল করানোসহ খাওয়ানো হয় গমের ভুসি, ধানের গুঁড়া, ভুট্টা, শুকনো খড় ও কাঁচা ঘাস। আর মাঝেমধ্যে খাওয়ানো হয় ভাতও।পিছিয়ে নেই লাল রঙের ডায়মন্ডও। ২০ মণের বেশি ওজনের ডায়মন্ডও প্রায় ৮ ফুট লম্বা। আর এদের পরিচর্যার জন্য রয়েছে ৫ জন শ্রমিক। প্রতিদিনই দুই হাজার টাকার খাবার লাগে তাদের।

খামারি শফিকুল ইসলাম বলেন, ‘আমার আদরের কক্স কিং ও ডায়মন্ডকে খুব যত্ন করে বড় করেছি। নিজে ঠিকমতো খাওয়াদাওয়া না করলেও তাদের সময়মতো খাবার দিয়েছি। ১৯ মাস ধরে এই দুটি ষাঁড়কে লালনপালন করছি। ষাঁড়টিকে মোটাতাজাকরণে প্রাকৃতিক ঘাস, কুঁড়া, ভুসি ও ভুট্টা খাওয়ানো হয়েছে। প্রতি মাসে খাবারের খরচ প্রায় ৬০ হাজার টাকা। বর্তমানে কক্স কিংয়ের ওজন প্রায় ৩০ মণের বেশি। এবার কোরবানির ঈদে বিক্রি করব। দাম হাঁকিয়েছি ২০ লাখ টাকা। এক ক্রেতা এসে ১০ লাখের বেশি দাম বলে গেছেন। এই দামে কক্স কিংকে বিক্রি করিনি। আর ডায়মন্ডের ওজন প্রায় ২০ মণের বেশি, দাম ১২ লাখ টাকা। ঘরে অনেকেই এসে দরদাম করছে। কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করছি না। তাই কোরবানি হাটে ষাঁড় দুটি বিক্রির জন্য নিয়ে যাব।

কক্স কিং ও ডায়মন্ডকে দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছে লোকজন, তুলছে ছবি। আবার দূর-দূরান্ত থেকে অনেক ক্রেতা আসছেন কোরবানির জন্য কিনতে। গরু দেখতে আসা ছৈয়দুল আমিন বলেন, ‘বড় আকৃতির গরুর কথা শুনে দেখার আগ্রহ হয়েছিল। তাই দেখতে আসছি। আমি অনেক খামারির কাছে খবর নিয়েছি, এত বড় গরু আর নেই। তবে দাম একটু বেশি বলছেন খামারি।’

শখের বশে ১৯ মাস আগে কক্স কিং ও ডায়মন্ডকে কিনে লালনপালন শুরু করেন কক্সবাজার সরকারি কলেজ গেট এলাকার খামারি শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘বড় গরু পালনে ঝুঁকি একটু বেশি। তাই এ বছর কোরবানির ঈদে গরু দুটিকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। কক্স কিং ও ডায়মন্ড জেলার মধ্যে সেরা গরু।’

শফিকুল তার নিজের ঘরের সঙ্গে লাগানো জমিতে ২০১৭ সালে মাত্র ২টি গরু দিয়ে শুরু করেন খামারটি। বর্তমানে তার খামারে ২৭টি গরু, ৩০টির বেশি ছাগল ও কয়েক হাজার কবুতর রয়েছে।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…