বাঁশখালীতে অস্ত্র-গুলিসহ ২ যুবক গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৬ জুলাই, ২০২২, ৩:০০ বিকাল
বাঁশখালীতে অস্ত্র-গুলিসহ ২ যুবক গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্র-গুলিসহ মো. মহিউদ্দীন (১৯) ও মো. মিরাজ উদ্দিন (২৮) নামে দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর পৌনে ১টায় উপজেলার শিবদাম মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. মহিউদ্দীন উপজেলার বাদালিয়া ইউনিয়নের কবির আহম্মদের ছেলে। অপর আসামি মো. মিরাজ উদ্দিন সরল ইউনিয়নের মৃত আজগর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, মাদকের একটি চালান বাঁশখালীতে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শিবদাম মার্কেট এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করি। এ সময় একটি সিএনজিচালিত অটোরিক্সা থেকে সন্দেহজনকভাবে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে দেশীয় তৈরি একটি পিস্তল, তিনটি ওয়ান শুটারগান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এন-কে

Feb2
Feb2