স্বামীসহ বাংলাদেশের মিউজিক ভিডিওতে কলকাতার নুসরাত
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৯ জুলাই, ২০২২, ১:৫০ দুপুর
‘হারিয়ে গেলাম’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন কলকাতার তারকা দম্পতি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত।
তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের লুইপা ও ভারতের পাপন।
গানটি প্রসঙ্গে লুইপা বলেন, ‘এ গানটি আমার সংগীতজীবনের অমূল্য অর্জন। গানটি যদি আমার লেখা ও সুর হতো, আমি তা কাউকে দিতাম না; নিজের কাছেই রেখে দিতাম।’
টিএম রেকর্ডসের ব্যানারে গানটি ঈদ উপলক্ষে গানটি ৮ জুলাই প্রকাশ হয়েছে।
এন-কে



আপনার মতামত লিখুন