জেনে নিন, অলৌকিক পাতার কিছু বিস্ময়কর গুণ!
সৃষ্টিকর্তা প্রকৃতিকে নানারূপে সাজিয়ে তুলেছেন। পাশাপাশি পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছেন নানা অলৌকিক গুণও। যার কারণে জটিল অনেক রোগেরই সহজ সমাধান খুঁজে পাওয়া যায় প্রকৃতি থেকেই।
ঋতু পরিবর্তনের ধারায় আমাদের শরীরে বাসা বাঁধে চেনা-অচেনা নানা রোগ। এসব রোগ প্রতিহত করতে ভরসা রাখতে পারেন মাত্র একটি পাতাতেই।
এই পাতা এমনই কার্যকরী ও ভেষজ ওষুধ গুণে সমৃদ্ধ যে শুধু পাতা নয়, এই গাছের ডাল, ফুল, ফল সমানভাবে উপকারী। আসুন জেনে নিই উপকারী এই অলৌকিক পাতাটি সম্পর্কে।
অলৌকিক এই পাতাটির নাম শজনে। এই গাছের বৈজ্ঞানিক নাম মোরিংগা অলিফেরা। বিশেষ গুণের কারণে গাছটিকে মিরাকল ট্রি বা অলৌকিক গাছ নামেও আখ্যায়িত করা হয়েছে।
প্রথমেই আসি এর ফুলের গুণের কথায়। এর ফুলে আছে ঔষধি গুণ, যা ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখে। বিশেষ করে ঠান্ডা লেগে বুক জ্বালাপোড়ার সংক্রমণ হলে শজনে ফুল খেলে উপকার পাওয়া যায় অনেকটাই।
এ ছাড়া নানা ধরনের পুষ্টিগুণেও ভরপুর শজনে ফুল। এতে আছে ভিটামিন এ, বি ১, বি২, বি৩, সি, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম। পাশাপাশি শরীরে প্রোটিনেরও জোগান দেয় এই ফুল।
এই গাছে প্রায় ৩০০ রকমের অসুখের চিকিৎসা হয়। শজনেতে থাকা আইসোথিয়োকাইনেটস নামের উপাদান গ্যাস্ট্রিক, আলসার ও গ্যাস্ট্রিকজনিত ক্যানসার ঠেকাতে কার্যকরী।
মানবদেহের জন্য উপকারী উপাদান যেমন: বিটা-কেরোটিন, কিউরেকটিন ও ক্লোরোজেনিক অ্যাসিড রয়েছে শজনে গাছে। এ ছাড়া এর ক্লোরোজেনিক অ্যাসিড রক্তের চাপ ও শর্করা কমাতে বিশেষ কাজে দেয়। এশিয়ান প্যাসিফিক জার্নাল অব ক্যানসার প্রিভেনশনের দাবি, শজনের পাতায় বিদ্যমান অ্যান্টি-অক্সিডেন্ট ক্যানসার কোষ সৃষ্টিতে বাধা দেয়।
শজনের তেল উপকারী গুণের মধ্যে রয়েছে এটি পচনশীল খাবারকে দীর্ঘ সময় ভালো রাখতে পারে। ঘাতক কোলেস্টেরলকে প্রতিহত করতে পারে শজনে ফল। থাইল্যান্ডে শজনেকে হৃদ্রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়।
তাই ডায়েট লিস্টে অনায়াসেই সবজি হিসেবে খেতে পারেন শজনে। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় যারা ভুগছেন, তাদের জন্য এই সবজি ম্যাজিকের মতো কাজ করবে।
এ ছাড়া শজনের বীজ প্রাকৃতিকভাবে পানি বিশুদ্ধকরণের গুণ রয়েছে। আর্সেনিক দূষণে আক্রান্ত রোগীকেও সুস্থ করতে শজনে বীজ বা পাতা দারুণ কার্যকরী।
এন-কে


আপনার মতামত লিখুন