প্রধানমন্ত্রী ভূমিহীনদের ২৬২২৯টি ঘর দিচ্ছেন কাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২০ জুলাই, ২০২২, ৫:২০ সন্ধ্যা
প্রধানমন্ত্রী ভূমিহীনদের ২৬২২৯টি ঘর দিচ্ছেন কাল

মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (২১ জুলাই) সারা দেশে ভূমিহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমিসহ ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২০ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান এ তথ্য জানান।

এ সময় তিনি জানান, ঢাকা বিভাগের ১৩টি জেলায় মোট ৪ হাজার ৮৩টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর প্রদান করা হবে।

প্রসঙ্গত, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সারা দেশে ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। ভূমিহীন, গৃহহীন, ছিন্ন অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণপ্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা এবং আয় বাড়ে এমন কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণই আশ্রয়ণ প্রকল্পের উদ্দেশ্য।

এন-কে

Feb2
Feb2