টেকনাফে ইয়াবা-অস্ত্রসহ আটক ১
কক্সবাজারের টেকনাফে এক কেজি ক্রিস্টাল মেথ, ১০ হাজার ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এনামুল করিম (২৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ জুলাই) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের তুলাতুলি এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কক্সবাজার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
আটক এনামুল করিম (২৫) টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মীর কাশেমের ছেলে।
অভিযানে ১০ হাজার ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ছাড়াও ২টি তলোয়ার, ১টি রামদা, ২টি চাপাতি, ১টি দা ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার জানান, এ ব্যাপারে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন