১৮২ কোটি টাকায় ২০ হাজার টন চিনি-মসুর ডাল কিনবে সরকার
দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব পণ্য কিনতে ব্যয় হবে ১৮২ কোটি ২০ লাখ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৪তম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রতি কেজি ১০৪ টাকা ৯৫ পয়সা দরে ১০ হাজার টন চিনি কিনতে ব্যয় হবে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। এ চিনি সরবরাহের জন্য মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের দরপ্রস্তাব সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, প্রতি কেজি ৭৭ টাকা ২৫ পয়সা দরে ১০ হাজার টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৭ কোটি ২৫ লাখ টাকা। ডাল সরবরাহের জন্য নাবিল নাবা ফুডস লিমিটেডের দরপ্রস্তাব সুপারিশ করা হয়েছে।



আপনার মতামত লিখুন