এপেক্স ক্লাব অফ গ্রীন সিটির উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ
এপেক্স ক্লাব অফ গ্রীন সিটি নিয়মিত সেবা কার্যক্রমের অংশ হিসেবে জনতা স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বন্দর নগরীর আকবরশাহ (রহ:) মাজার সংলগ্ন জনতা স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সমাজের পিছিয়ে পরা শিশুদের নিয়ে পরিচালিত হয় জনতা স্কুল। এখানকার অনেক শিশুই অবহেলিত,কিছু শিশু আছে এতিম। সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিমের ছোট বোন মানবিক দৃষ্টিকোণ থেকে স্কুলটি পরিচালনা করছেন। জনতা স্কুলের অবস্থা জেনে এপেক্স ক্লাব অফ গ্রীন সিটি নিয়মিত সেবা কার্যক্রমের অংশ হিসেবে শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে।
শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-০৩ এর গভর্ণর এপে. এ্যাড. আরশাদুর রহমান রিটু; জনতা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণ।
এপেক্স ক্লাব অফ গ্রীন সিটির এপেক্সিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাম কবির, জাকির হোসেন, এ্যাড. নাসির উদ্দিন, হেদায়েত মজুমদার, সাইফুল ইসলাম মামুন,মঞ্জুর মোরশেদ রনী, জসিম উদ্দিন, আলতাফ হোসেন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, জনতা বিদ্যালয়ের পরিচালক ফাতেমা তুজ জোহরা এবং আব্দুস সবুর খোকন।


আপনার মতামত লিখুন