খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এপেক্স ক্লাব অফ চট্টগ্রাম ও গ্রীন সিটির বৃক্ষরোপণ কর্মসূচী সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০, ১১:০৭ অপরাহ্ণ
এপেক্স ক্লাব অফ চট্টগ্রাম ও গ্রীন সিটির বৃক্ষরোপণ কর্মসূচী সম্পন্ন

এপেক্স ক্লাবস অফ বাংলাদেশের জেলা-০৩ এর অন্তর্গত এপেক্স ক্লাব অফ চট্টগ্রাম এবং এপেক্স ক্লাব অফ গ্রীন সিটি’র যৌথ উদ্যোগে নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হালিশহর পি এইচ আমিন একাডেমীতে বৃক্ষরোপণ কর্মসূচী সম্পন্ন করা হয়েছে।

গত ১৮ জুলাই মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে সারা দেশে এক কোটি চারা বিতরণ ও রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করে ক্লাব দুটি।

শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টায় স্কুল প্রাঙ্গণে ফলদ, বনজ ও ভেষজ- এ তিন ধরনের ১০০ টি চারা রোপন করা হয়।

উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি এইচ একাডেমী পরিচালনা কমিটির সভাপতি, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং চসিক নির্বাচনে সরকার দলীয় কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব নুরুল আমিন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স জেলা-০৩ এর গভর্নর এপেক্সিয়ান বেলাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এলজি পিএনপি শাহ আলম নিপু, এলজি পিএনপি ডা. জবিউল হোসেন, পি এইচ আমিন একাডেমীর প্রধান শিক্ষক আবুল কালাম এবং এপেক্স জেলা-০৩ এর কোষাধ্যক্ষ আব্দুল কাদের।

এপেক্স ক্লাব অফ চট্টগ্রামের সদস্যদের মধ্যে প্রেসিডেন্ট নজরুল ইসলাম এবং নবাগত সদস্য হাছান উপস্থিত ছিলেন।

এপেক্স ক্লাব অফ গ্রীণ সিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২০২১ বর্ষে এপেক্স জেলা-০৩ গভর্নর পদপ্রার্থী জাকির হোসেন, প্রেসিডেন্ট হেদায়েত মজুমদার, আইপিপি গোলাম কবির, সেক্রেটারি বাবুল সাহা, জাকারিয়া মাহবুব মিলন, আলহাজ্ব জসিম উদ্দিন, সাইফুল ইসলাম মামুন, মঞ্জুর মোরশেদ রনী, দিলরুবা আক্তার প্রমুখ।

সার্বিক সহযোগীতায় ছিলেন পি এইচ আমিন একাডেমীর এসএসসি ৮৫ ব্যাচের সভাপতি এবং গ্রীন সিটির কোষাধ্যক্ষ এ্যাড. নাসির উদ্দিন।

এছাড়া আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…