চকরিয়ায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় বসতভিটার গর্তের পানিতে ডুবে জাহেদুল ইসলাম রিপন নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের খাস পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রিপন ওই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বেলাল উদ্দিনের পুত্র ও কাসেম ড্রাইভারের নাতি।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে বসতভিটার পাশ্বোক্ত গর্তের ধারে বসে খেলছিলো শিশু রিপন। এসময় বাড়ির অন্যান্য সদস্যদের অগোচরে গর্তের মধ্যে পড়ে যায় সে। খোঁজাখুঁজির পর রিপনকে গর্তের পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যরা। পরে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশু রিপনকে মৃত ঘোষণা করেন।
সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-(২) আমান উল্লাহ শিশু রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এন-কে


আপনার মতামত লিখুন