ট্রাক কভার্ডভ্যান এন্ড মিনিট্রাক মালিক গ্রুপের আলোচনা সভা
১৯৭৫-এর ১৫ আগস্ট ও ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় সিজেকেএস শপিং কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ডভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের উপ কমিটির সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস জামান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্রগ্রাম জেলা ট্রাক কাভার্ডভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের উপদেষ্টা রিটু দাশ বাবলু, প্রধান বক্তা ছিলেন, উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে রিটু দাশ বাবলু বলেন, শোকের মাস আগস্ট এলেই শ্রাবণের এক অনিঃশেষ করুণ-ধারা যেনো ছুঁয়ে যায় বাঙালি-আত্মাকে।
এ-মাসের বেদনার্ত আর্তি কালকে ছাপিয়ে মহাকাল, সীমানার গণ্ডি পেরিয়ে গোটা বিশ্ব বিবেককে স্তম্ভিত করেছে!
আইভি রহমান সহ সকল শহীদ আত্মত্যাগীকে শ্রদ্ধাভরে স্মরণ করছি ও ২১ আগষ্ট বোমার স্পিলিন্টারে আহত সকলকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।
আলোচনা সভা অনুষ্ঠানে আবদুল্লাহ আল মামুন বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের হামলাকারীরা এক ও অভিন্ন শক্তি।
তাদের মূল লক্ষ্য বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া। এদের মূল লক্ষ্য দেশের স্বাধীনতা হত্যা, গণতন্ত্র হত্যা করা।
১৬ বছর অতিবাহিত হলেও ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি জাতি আজও ভুলতে পারেনি
এসময় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. সাজেদুল ইসলাম চৌধুরী মিল্টন, সহ-সভাপতি মো. ইউসুফ, মো. রিয়াজ, মো. জাহেদ,
মো. শাহ আলম, আনোয়ার হোসেন আবু, মো. নিজাম উদ্দিন, মো. ওমর ফারুক, মো. আলী, টিপু বড়ুয়া, মো. মহিদুল আলম, ইমরান হাসান রুবেল, রবিউল ইসলাম, জামান মিয়া, মো. নুর প্রমূখ।
জে-আর


আপনার মতামত লিখুন