খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হংকংকে হারিয়ে ভারতের সুপার ফোর নিশ্চিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৯ পূর্বাহ্ণ
হংকংকে হারিয়ে ভারতের সুপার ফোর নিশ্চিত

হংকংকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিল ভারত। ভারতের রানপাহাড়ে চাপা পড়ল হংকং। পাকিস্তানের পর হংকংয়ের বিপক্ষে সহজ জয়ে আরও একবার এশিয়া কাপ জয়ের এক পা এগিয়ে গেল গত দুইবারের শিরোপাজয়ীরা।

বুধবার দুবাইয়ে কোহলি-সূর্যকুমারের ঝড়ো ব্যাটিংয়ে রানপাহাড় গড়ে প্রথম ইনিংস শেষেই স্বস্তিতে ছিল রোহিত শর্মার দল। বাকি ছিল হংকংকে দ্রুত গুটিয়ে দিয়ে ম্যাচ জয়ের আনুষ্ঠানিকতা।

যদিও ম্যাচে পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি হংকং। তবে নতুন এই দলটির মধ্যে চেষ্টার কোনো কমতি ছিল না। শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে দলটি। তবে ২০ ওভার ব্যাটিং করে ১৫২ রান সংগ্রহ করে হংকং। ৪০ রানের জয় নিয়ে শেষ চার নিশ্চিত করে মাঠ ছাড়ে রোহিতের ভারত।

হংকংয়ের পক্ষে সর্বোচ্চ হায়াত ৪১ রান করেন। এছাড়া কেডি শাহ ৩০ ও জিসান আলী করেন ২৬ রান। ভারতের হয়ে জাদেজা, আবেশ, ভুবেনেশ্বর ও আশদ্বীপ ১টি করে উইকেট লাভ করেন।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে কিছুটা ধীরগতিতেই শুরু করে ভারত। পাওয়ারপ্লে তথা প্রথম ছয় ওভার থেকে ১ উইকেট হারিয়ে ৪৪ রান তোলে তারা। ইনিংসের পঞ্চম ওভারে আয়ুশ শুক্লার বলে মিড অফে এজাজ খানের দারুণ এক ডাইভিং ক্যাচে সাজঘরের পথ ধরেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (১৩ বলে ২১)।

অন্য ওপেনার লোকেশ রাহুল খেলেছেন কচ্ছপগতির এক ইনিংস। ৩৯ বলে ২ চারে ৩৬ রান করে মোহাম্মদ ঘাজানফারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপরই তৃতীয় উইকেট জুটিতে ঝড় তোলেন কোহলি ও সূর্যকুমার। দীর্ঘদিন ব্যাট হাতে বাজে ফর্মের সঙ্গে লড়তে থাকা কোহলি এদিন ফিফটিকেই যেন পাখির চোখ করেছিলেন। সেজন্য কিছুটা রয়ে সয়ে খেলে ৪০ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের ৩১তম অর্ধশতক তুলে নেন তিনি।

ততক্ষণে অন্যপ্রান্তে রুদ্ররূপ ধারণ করেছেন সূর্যকুমার। হংকংয়ের বোলারদের ছাতু বানিয়ে মাত্র ২২ বলে অর্ধশতকের মাইলফলক পার করেন তিনি। শেষ ওভারে তার ব্যাট যেন হয়ে ওঠে খাপখোলা তলোয়ার। পেসার আরশাদের করা সেই ওভারের প্রথম ৩ বলে টানা ৩ ছক্কা হাঁকান তিনি। এরপরের বলটি ডট দিয়ে পঞ্চম বলে আবার শূন্যে ভাসিয়ে বল সীমানাছাড়া করেন তিনি। ওভারের শেষ বল থেকে নেন ২ রান। সমান ৬ চারে এবং ৬ ছক্কায় ২৬ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। অন্যদিকে ৪৪ বলে ১ চার এবং ৩ ছয় হাঁকিয়ে ৫৯ রানে অপরাজিত থাকেন কোহলি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…