দুই বাসের প্রতিযোগিতায় চাকায় পিষ্ট মা-ছেলে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী দুই বাসের প্রতিযোগিতাকালে চাপা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মা মানসুরা (২৪) ও ছেলে আফিফ (৪)। তারা নরসিংদীর মাধবদী কান্দাইলের জাহাঙ্গীরের স্ত্রী মানসুরা ও তার ছেলে আফিফ।
এ তথ্য নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মোজাফফর হোসেন।
তিনি জানান, রাতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা শিমুলতলী এলাকায় দুটি বাস প্রতিযোগিতা করে ওভারটেকিংয়ের চেষ্টা করে। এ সময় মানসুরা তার কোলের শিশুকে নিয়ে বাস থেকে নামার জন্য দরজার পাশে দাঁড়ান। পরে সেখান থেকে পড়ে দিয়ে একই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার (চালকের সহকারী) পালিয়ে গেছেন বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন