অ্যাডভেঞ্চারে গিয়ে বিখ্যাত টিকটকার তানিয়া পারদাজির মৃত্যু
স্কাইডাইভিং করতে গিয়ে নিচে পড়ে মারা গেছেন বিখ্যাত টিকটকার তানিয়া পারদাজি (২১)। শনিবার (২৭ আগস্ট) কানাডার অন্টারিওতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তানিয়াকে হসপিটালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এ মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে রোববার (৪ সেপ্টেম্বর)।
হিন্দুস্থান টাইমস জানায়, গত ২৭ আগস্ট প্রায় চার হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছিলেন এই তরুণী। কিন্তু সময়মতো প্যারাসুট খুলতে না পারায় মাটিতে আছড়ে পড়েন তানিয়া। ফলে গুরুতর চোট পান তিনি। ঘটনার পর তাকে হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানিয়া মূলত কানাডার বাসিন্দা ছিলেন। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ে ফিজিওলজি নিয়ে পড়ছিলেন। নানা দুঃসাহসিক কাজ করে তার ভিডিও তিনি পোস্ট করতেন টিকটকে। স্কাইডাইভিংয়ের হাতেখড়ি ছিল এটা, তাও আবার একা। আর তাতেই ঘটে গেল দুর্ঘটনা।
টরন্টোর স্কাইডাইভিং কেন্দ্র এক বিবৃতিতে জানায়, ‘তানিয়া অনেক নিচে এসে প্যারাসুট খোলার চেষ্টা করেছিলেন। ফলে উপযুক্ত বাতাসের চাপের অভাব থাকায় তা খোলেনি। এক সূত্রের দাবি তানিয়া প্যারাসুট খুলতেই দেরি করে ফেলেছিলেন। ওই সংস্থার মতে, এ মৃত্যু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।
এন-কে


আপনার মতামত লিখুন