খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শাজাহান খানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন ইলিয়াস কাঞ্চন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ৪:৩৬ অপরাহ্ণ
শাজাহান খানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাবেক নৌ পরিবহন মন্ত্রী,বর্তমান সংসদ সদস্য ও পরিবহন নেতা শাজাহান খানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন,‘শাজাহান খান নিজের দুর্বলতা ঢাকার জন্য আমার নামে মিথ্যাচার করেছে, সৎ সাহস থাকলে সামনে এসে প্রমাণ নিয়ে বসুন। প্রয়োজনে লাইভ টক শো হবে। দেশবাসী দেখবে।’

বুধবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সংগঠনটি আয়োজিত এক প্রতিবাদ সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যাচারের জন্য আমার সংগঠনের পক্ষ থেকে ওইদিনই প্রতিবাদ জানানো হয় এবং শাজাহান খানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। তার দেওয়া তথ্য প্রমাণ উপস্থাপন করার জন্য নির্ধারিত সময়ে যুক্তি দেখাতে পারেননি। ব্যর্থতার কারণে তিনি জাতির কাছে ক্ষমাও চাননি। তাকে আবারও ২৪ ঘণ্টার সময় বেধে দিচ্ছি। যদি এই সময়ের মধ্যে সে জাতির সামনে তথ্য তুলে ধরতে না পারে তাহলে আমি আইনের পথে হাঁটবো।

ইলিয়াস কাঞ্চন শাজাহান খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমি কারো পক্ষে বিপক্ষে নই। আমি মানুষের স্বার্থে কথা বলি। কিন্তু শাজাহান খান বলে থাকেন- আমি নাকি সাধারণ মানুষের কাছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে কথা বলে নেতিবাচক আবহ তৈরি করি। আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি কবে কখন কোথায় সরাসরি পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে কথা বলেছি সেটা প্রমাণ করতে হবে।

শাজাহান খানের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, পরিবহন সেক্টরে বছরে বিভিন্ন খাতের নামে যে টাকা উত্তোলন আদায় (চাঁদা) হয় সেই টাকার কত অংশ শ্রমিকদের কল্যাণে ব্যয় করেছেন? কয়টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন? দক্ষ শ্রমিক গড়ার জন্য কয়টা হাসপাতাল নির্মাণ করেছেন ?

নিরাপদ সড়ক চাই কতজন দক্ষ চালক তৈরি করেছে শাজাহান খানের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নতুন চালক তৈরি করার জন্য বিনা পয়সায় দরিদ্র্য এসএসসি পাস বেকার শ্রেণিকে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স কর্মক্ষম করে তুলছি।’

সংগঠন পরিচালনার জন্য যে অর্থ ব্যয় হয় সেই টাকার উৎস কোথায়? সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, সংগঠন শুরুর প্রথম ১২ বছর আমার নিজের অর্থে সংগঠন পরিচালনা করেছি। পরে একটা সাংগঠনিক কাঠামো করে এই সংগঠন পরিচালনা করছি। আমাদের রেজিস্টার সদস্য আছে প্রায় ১৫ হাজারের মতো। যারা বাৎসরিক এবং মাসিক ফি দেয়, এছাড়া আমাদের ১২০টি শাখা সংগঠন আছে যারা প্রতি দুই বছর অন্তর রিনিউ ফি প্রদান করে। এছাড়া যখন কোন অনুষ্ঠান করি তখন বাংলাদেশের যারা ব্যবসায়ী আছেন তারা আমাদেরকে স্পন্সর করেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…