অনুমতি না মেলায় ঢাকায় আসছেন না নোরা ফাতেহি
বিদেশি রোমানিয়ান পপশিল্পী ওটিলিয়া, বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির পর এবার ঢাকায় আসার কথা ছিল বলিউড সুন্দরী নোরা ফাতেহির। তবে এখনই আসছেন না এই বলিসুন্দরী।
কানাডিয়ান মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। জন্মসূত্রে মরোক্কান হলেও একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে নিজেকে ‘হৃদয়ে ভারতীয়’ বলে উল্লেখ করেন নোরা। ‘রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়েছিল। ‘বাহুবলি: দ্য বিগিনিং’ ও ‘কিক-২’ সিনেমায় আইটেম গানে দেখা গিয়েছিল তাকে। হিন্দির পাশাপাশি দক্ষিণী সিনেমায়ও নোরা সমান দক্ষ।
‘বিগ বস-৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শো-তেও তার পারফরম্যান্স নজর কাড়ে দর্শকদের।
সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না মেলায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির ঢাকা সফর বাতিল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ইভেন্টের আয়োজক শাহজাহান ভূইঁয়া।
তিনি বলেন, নোরা ফাতেহিসহ সব বিদেশি অতিথিকে নিয়ে আয়োজিত কনসার্টগুলো আপাতত ডলার ক্রাইসিসের জন্য স্থগিত করেছে সরকার। আশা করা হচ্ছে, জানুয়ারি মাসে তিনি ঢাকা সফর করতে পারেন।
ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের পাশাপাশি অনুষ্ঠানে পুরস্কার বিতরণের কথা ছিল তার। কিন্তু নতুন এ সিদ্ধান্তের জন্য চলতি বছরের ডিসেম্বরে নোরা ফাতেহির ঢাকা সফর স্থগিত করা হয়েছে। তবে আয়োজক পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি পর্যায়ে বিদেশি অতিথিদের দেশে আনতে কোনো বাধা নেই।
এন-কে


আপনার মতামত লিখুন