রাউজানে পিতার সম্পত্তি হাতিয়ে নিলো দুইপুত্র
ক্যান্সার আক্রান্ত আশি বছরের বয়োবৃদ্ধ শামসুল আলম। রোগে-শোকে কাতর পিতার শারিরীক ও মানসিক অক্ষমতার সুযোগে ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা বলে পিতাকে সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে তার থেকে পূর্ব পরিকল্পনা মোতাবেক টিপ নিয়ে হেবা দলিলে বাড়ি-ভিটা লিখে নিয়েছেন পুত্র সেলিম উদ্দিন। জীবন-মৃত্যুর সায়াহ্নে থাকা পিতার ঠাঁই হলোনা নিজের বাস্তভিটায়। হাটহাজারী উপজেলায় তার বড় মেয়ের শ্বশুড় বাড়িতে অসহায় অবস্থায় দিন যাপন করতে হচ্ছে তাকে। এমন প্রতারণার ঘটনা ঘটেছে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের কোতোয়ালীঘোনা এলাকায়।
ঘটনাটি কাউকে না জানানোর জন্য পিতাকে হুমকি-ধমকিও দিয়েছে পুত্র সেলিম। পরে মেয়ে ও সন্তানদেরকে বিষয়টি জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপেও কাজের কাজ কিছুই হয়নি।
নিরূপায় হয়ে বৃদ্ধ শামসুল আলম ঘটনা জানিয়ে যুগ্ম জেলা জজ আদালতে ছেলে ও ছেলের বউ এর বিরুদ্ধে মামলা করেছে (মামলা নং ১৮৫/২০২২)। এ মামলার আর্জিতে জোর করে প্রতারণার মাধ্যমে সৃষ্ঠ হেবা দলিল বাতিলের আবেদন করা হয়েছে।
ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ শামশুল আলম বলেন, কিছুদিন পূর্বে পুত্র সেলিম উদ্দিন তাকে ফুঁসলিয়ে কৃষি ব্যাংক থেকে লোন নেয়ার কথা বলে গাড়ি করে রাউজান সদরে নিয়ে এসে। এরপর তার কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে অনেকক্ষণ বসিয়ে রেখে আবার বাড়িতে নিয়ে যায়।
এ ঘটনার পর গত ১৪ এপ্রিল হঠাৎ করে প্রতারক পুত্র সেলিম ও তার স্ত্রী বৃদ্ধের আরেকপুত্র বেদারের স্ত্রীকে এসে বলে বাড়ি ভিটা ছেড়ে শ্বশুরকে নিয়ে বের হয়ে যেতে।
সেলিমের স্ত্রীর দাবি তার শ্বশুর ভিটা তাদের ও তাদের দুই পুত্রের নামে লিখে দিয়েছে। সর্বশেষ পুত্র সেলিম ও স্ত্রীর চাপে বৃদ্ধ সামশুল আলম নিজের বাড়ি ছাড়তে বাধ্য হয় বলে বৃদ্ধ সামশুল আলমের কন্যারা জানিয়েছে।
পিতার বাড়ি ভিটা প্রতারণার মাধ্যমে দখল করার বিষয়টি নিয়ে কথা বললে পুত্র সেলিমের দাবি তার পিতা স্বেচ্ছায় তাদের সম্পতি লেখে দিয়েছেন। তার বোনরাই বাড়ি থেকে তাদের বাবাকে নিয়ে গেছে।
জে-আর


আপনার মতামত লিখুন