মিরসরাইয়ে মোটরসাইকেল ছিনতাইকারী গ্রেফতার
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বড়তাকিয়া-শিল্পজোন সড়কে বিভিন্ন সময় ছিনতাইয়ের সাথে জড়িত থাকায় ওসি কবির হোসেনের নেতৃত্বে হেলাল হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
গত ৭ সেপ্টেম্বর (বুধবার) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ছিনতাইকৃত আরটিআর মডেলের টিভিএস কোম্পানির মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আজ ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞেসাবাদে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
আটক হেলাল হোসেন হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভার ৩নং পূর্ব দেওয়ান নগর এলাকার কামাল উদ্দিনের পুত্র।
জানা যায়, বিভিন্ন সময় ছিনতাইয়ের একটি চক্র মোটরসাইকেল ছিনতাই করে হাটহাজারীর হেলাল এবং মিরসরাইয়ের খোরশেদ আলমের মাধ্যমে বিক্রি করতো।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, পূর্বে আটককৃত মিরসরাই পৌর এলাকার রবিউল ইসলাম রনির দেয়া তথ্যের ভিত্তিতে হেলালকে আটক করা হয়। ছিনতাই চক্রের সদস্য সহ ছিনতাইয়ে সংশ্লিষ্ট সকলকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য যে, গত ২৮ আগস্ট ভোরে উপজেলার বড়তাকিয়া-শিল্পজোন সড়কে বিএসআরএম কোম্পানীতে সিনিয়র এক্সিকিউটিভ ইয়াছিন কর্মস্থলে যাওয়ার সময়
মোটরসাইকেলের গতিরোধ করে তাকে কুপিয়ে জখম করে আরটিআর মডেলের মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। পরে তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
জে-আর


আপনার মতামত লিখুন