খুঁজুন
, ,

অ্যাপল ওয়াচ এইট ও আল্ট্রা চমকে দিয়েছে প্রযুক্তিপ্রেমীদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 10 September, 2022, 2:08 pm
অ্যাপল ওয়াচ এইট ও আল্ট্রা চমকে দিয়েছে প্রযুক্তিপ্রেমীদের

সম্প্রতি আইফোনের সবশেষ সংস্করণ আইফোন ফোর্টিনসহ নতুন বেশ কয়েকটি পণ্য উন্মোচন করেছে বিশ্বের টেক জায়ান্ট অ্যাপল। এ উপলক্ষে বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠান।

‘ফারআউট’ নামে অভিহিত এই ইভেন্টে আইফোন ফোর্টিন, ফোর্টিন প্লাস, প্রো, প্রো ম্যাক্সসহ উন্মোচন হয় অ্যাপলের সবশেষ সংস্করণের স্মার্ট ওয়াচের মতো নতুন বেশ কয়েকটি পণ্য।

আইফোন ফোর্টিন সিরিজের স্মার্টফোনের পাশাপাশি এই ইভেন্টে সাড়া ফেলে দিয়েছে অ্যাপলের সবশেষ মডেলের স্মার্ট ওয়াচগুলো। বিশেষ করে অ্যাপল ওয়াচ সিরিজ এইট এবং অ্যাপল ওয়াচ আল্ট্রায় সংযুক্ত করা হয়েছে এমন কিছু প্রযুক্তি, যা চমকে দিয়েছে প্রযুক্তিপ্রেমীদের।

অ্যাপল ওয়াচ এইট
এবারের অ্যাপল ওয়াচের সিরিজ এইটের স্মার্ট হাতঘড়িগুলোতে থাকছে কার ক্রাশ ডিটেকশন প্রযুক্তি। এর মাধ্যমে ব্যবহারকারী গাড়ি দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন কি না, তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারবে কবজিতে বাধা স্মার্ট ওয়াচটি। দুর্ঘটনার দশ সেকেন্ডের মধ্যে সাড়া না দিলে নিজে থেকেই জরুরি ফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবে এই স্মার্ট ওয়াচ। থাকছে নতুন টেম্পারাচার সেন্সর প্রযুক্তি। ৫ সেকেন্ড পরপর স্মার্ট ওয়াচটি কবজির তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে যোগ করবে অ্যাপল হেলথ অ্যাপে।

আকৃতিতে আগের অ্যাপল ওয়াচের সঙ্গে এর খুব একটা পার্থক্য থাকছে না অ্যাপল ওয়াচ এইট সিরিজে। এতে থাকছে অ্যালুমিনিয়াম ক্যাসিং। ৪১ মিলিমিটার ও ৪৫ মিলিমিটার দুই সাইজে পাওয়া যাবে অ্যাপল ওয়াচ এইট। মিডনাইট, স্টারলাইট, সিলভার এবং প্রোডাক্ট রেড–এই চারটি কালারে পাওয়া যাবে স্মার্ট ওয়াচটি। এর ব্যাটারি লাইফও বাড়ানো হয়েছে। নতুন লো পাওয়ার মোড সংযুক্ত থাকায় ব্যাটারি ব্যাকআপ থাকবে ৩৬ ঘণ্টা।

অ্যাপল ওয়াচ সিরিজ এইটের জিপিএস ভার্সন পাওয়া যাবে ৩৯৯ ডলারে। আর জিপিএস ও সেলুলার ভার্সন পাওয়া যাবে ৪৯৯ ডলারে। তবে ৪৫ মিলিমিটার সাইজের দাম একটু বেশি পড়বে। এর জিপিএস ভার্সন পড়বে ৪২৯ ডলার, আর সেলুলার ভার্সনের দাম পড়বে ৫২৯ ডলার। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে বাজারে আসতে যাচ্ছে এটি। ৯ সেপ্টেম্বর থেকে প্রি অর্ডার করা যাচ্ছে।

অ্যাপল ওয়াচ আল্ট্রা
যারা অ্যাডভেঞ্চারপ্রিয়, কিংবা যাদের আউটডোর অ্যাকটিভিটি বেশি থাকে, তাদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ফিচার সংযুক্ত থাকছে অ্যাপল ওয়াচ আল্ট্রায়। পাশাপাশি অ্যাথলেট এবং স্কুবা ডাইভাররাও আকর্ষণ খুঁজে পাবে আল্ট্রা মডেলে। এ ছাড়া অ্যাপল ওয়াচ এইট সিরিজের প্রায় সব ফিচারই যুক্ত থাকছে এই আল্ট্রা মডেলে।

অ্যাপল ওয়াচ আল্ট্রা বাজারে আসছে ২৩ সেপ্টেম্বর থেকে। রাফ অ্যান্ড টাফ ব্যবহারকারীদের উপযোগী করে তৈরি করা আল্ট্রার কেস অত্যন্ত শক্তিশালী টাইটেনিয়াম ধাতুর তৈরি। পানিতে সাঁতারু ও স্কুবা ডাইভারদের আরও নিরাপত্তা দিতে এতে যোগ করা হয়েছে ইমার্জেন্সি সাইরেন সিস্টেম।

এযাবৎকালের অ্যাপল ওয়াচগুলোর মধ্যে সবচেয়ে বড় ডিসপ্লে থাকছে আল্ট্রায়। যুক্ত করা হয়েছে অতিরিক্ত স্পিকার ও মাইক্রোফোন। রয়েছে সেলুলার প্রযুক্তি। দীর্ঘ ব্যাটারি লাইফ, যা এক চার্জে চলবে ৩৬ ঘণ্টা পর্যন্ত। তবে এটি বাড়ানো যাবে ৬০ ঘণ্টা পর্যন্ত।

অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াচ আল্ট্রার সবচেয়ে বড় ফিচার হলো এর নির্ভুল জিপিএস প্রযুক্তি। উঁচু ভবন ও উঁচু গাছপালা ঘেরা জঙ্গলে, যেখানে সাধারণত বাধাগ্রস্ত হয় জিপিএস, সেখানেও ব্যবহারকারীদের জিপিএস সাপোর্ট দেবে অ্যাপল ওয়াচ।

অ্যাপল ওয়াচ আলট্রাকে বলা হচ্ছে এযাবৎকালে সবচেয়ে সেরা স্পোর্টস ওয়াচ। হাইকিং, ট্রেইলিং, পর্বতারোহণ এবং স্কুবা ডাইভারদের জন্য প্রয়োজনীয় অনেক কিছুই আছে আল্ট্রা ভার্সনে। বিশেষ করে পানির নিচে কত মিটার নামছেন ডুবুরি, সেটা ডাইভারকে জানাবে অ্যাপল ওয়াচ। অ্যাপল ওয়াচ আল্ট্রার থাকছে একটাই ভার্সন, যা পাওয়া যাবে ৭৯৯ ডলারে।

এন-কে

Feb2
Feb2

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 9:27 pm
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় উঠে আসে।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 8:18 pm
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এদিন বিকালে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে এনসিপি কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই শহীদ ও আহত পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ততা, পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না: নাজিমুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 7:38 pm
কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না: নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, কাপ্তাই লেক শুধু একটি জলাধার নয়; এটি আমাদের দেশের সম্পদ, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই কাপ্তাই লেকের স্বার্থ, নিরাপত্তা ও অস্তিত্ব নিয়ে কোনো ধরনের অপতৎপরতা বা ষড়যন্ত্র আমরা মেনে নেব না।

তিনি আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গ্রেটার চট্টগ্রাম ফোরাম ও চট্টগ্রাম ওয়াসা গ্রাহক সমন্বয় ফোরাম আয়োজিত কাপ্তাই লেকের পানি নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে আমলারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। কাপ্তাই লেককে ঘিরে যদি কোনো মহল দেশের স্বার্থবিরোধী পরিকল্পনা করে থাকে, তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। জাতীয় সম্পদ নিয়ে কোনো গোপন সিদ্ধান্ত, অপপ্রচার কিংবা ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। পানির লেভেল অতিক্রম করার আগেই পানি ছেড়ে দিয়ে চট্টগ্রাম ওয়াসা সহ, জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত করার ঘটনাটি বিশেষ গুরুত্ব সহকারে তদন্ত করার আহবান জানান।

তিনি বলেন, আমাদের দাবি স্পষ্ট—কাপ্তাই লেকের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং লেককে ঘিরে যেকোনো অনিয়ম বা ষড়যন্ত্রের বিষয়ে স্বচ্ছ তদন্ত করতে হবে।

আমরা চাই কাপ্তাই লেক হোক দেশের সম্পদ ও সম্ভাবনার উৎস। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের স্বার্থে জাতীয় সম্পদকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র রুখে দিতে বীর চট্টলার আপামর জনসাধারণ প্রস্তুত।

গ্রেটার চট্টগ্রাম ফোরামের মহাসচিব হাসান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা, মঞ্জুর রহমান চৌধুরী।

জহিরুল ইসলাম ও সাজ্জাদ খানের পরিচালনার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন➤প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান, আইইবি, চট্টগ্রাম কেন্দ্র, মিয়া মোহাম্মদ আরিফ, এমরান এমি, আরিফ হাসান, এড. ইকবাল হোসেন, কিরণ শর্মা, ইসমাইল ইমন, আবু বক্কর রাজু, কামাল পারভেজ, মেজবাহ উদ্দিন মিন্টু, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী রাশেদ আলম, প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রকৌশলী কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার আরিফ হাছান চৌধুরী, ইঞ্জিনিয়ার মিনহাজুল হক ভূঁইয়া,কামরুল হাসান, এস এ গনি, মোরশেদ রনী, নুর হোসেন, নুরুল আলম, মোহাম্মদ ইলিয়াস, মহসিন,সাইদুল হক সিকদার, আব্দুল জলিল, মহসিন, সাফওয়ান, মাঈনউদ্দিন খান রাজিব, জাভেদ ওমর, কামরুল হাসান আকাশ, মো: শাহ আলম, নিলয়, সিফাত, ইমরান, রুবেল, রায়হান, রনি, ইয়াসিন, মহিন, সাহেদ, শুভ, শান্ত, সাইদুল, জাবেদ, ইফতি সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।