মা হচ্ছেন মাহিয়া মাহি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৭ দুপুর
মা হচ্ছেন মাহিয়া মাহি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি মা হতে যাচ্ছেন। সুখবরটি নিজেই জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

সোমবার রাত ১০টার দিকে সুখবরটি জানিয়ে মাহি লিখেছেন, “আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটা মাহির দ্বিতীয় সংসার। এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি।

উল্লেখ্য, ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রুপালি জগতে পা রাখেন। এরপর ‘পোড়ামন’ সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। মাহি অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পায় গত সপ্তাহে। ‘লাইভ’ নামের সিনেমাটি বর্তমানে দেশের ২৬টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

এন-কে

Feb2
Feb2