খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আমিন জুটমিল শ্রমিকরা ১১ দফা দাবিতে অনশনে অটল : অসুস্থ ১০ শ্রমিক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ৩:১৪ অপরাহ্ণ
আমিন জুটমিল শ্রমিকরা ১১ দফা দাবিতে অনশনে অটল : অসুস্থ ১০ শ্রমিক

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : মঞ্জুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনের মত আমরণ অনশন করছে চট্টগ্রামের আমিন জুট মিলের পাটকল শ্রমিকরা। এখনো মেলেনি সংশ্লিষ্ট কোন কর্তৃপক্ষের আশ্বাস। খোঁজ নেয়নি কেউ।

শ্রমিক নেতারা দাবি করছে গত তিনদিন ধরে চলমান অনশন কর্মসুচিতে অসুস্থ হয়ে পড়েছে ১০ জন পাটকল শ্রমিক। এদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে পাঠানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার থেকে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে সারাদেশে অনশন কর্মসূচীর ঘোষণা দিলে সারাদেশের মত আমিন জুট মিলসহ চট্টগ্রামের ৯টি রাষ্ট্রায়ত্ত মিলের শ্রমিকরা এই কর্মসূচি পালন করছেন।

রাতভর শীত উপেক্ষা করে চট্টগ্রাম আমিন জুট মিলের গেটে অনশন স্থলে অবস্থান করছেন শত শত শ্রমিক। এতে অসুস্থ হয়ে পড়েছে ১০ শ্রমিক। এরপরও শ্রমিক নেতারা এবারের কর্মসূচি থেকে পিছু হটার কোন সুযোগ নেই উল্লেখ করে দাবি আদায়ের জন্য প্রয়োজনে মৃত্যুকে বরণ করে নিতেও তারা প্রস্তুত বলে জানায়। সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন অনশনরত শ্রমিক নেতারা।

আমিন জুট মিল সিবিএ’র দপ্তর সম্পাদক কামাল উদ্দিন বলেন, দাবি-দাওয়ার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ বরাবরই উদাসীন। বৃহস্পতিবার অনশনের তৃতীয় দিন চলছে কিন্তু এখনো দাবী আদায়ের কোন আশ্বাস কারো কাছ থেকে পাইনি। এখন পর্যন্ত খবরও নেয়নি উল্লেখযোগ্য কেউ।

এরমধ্যে বুধবার ও বৃহস্পতিবার মিলে আমাদের ১০ জনের মত শ্রমিক ভাই অসুস্থ হয়ে পড়েছে। ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে পাঠানো হয়েছে বাকি দুজনের অবস্থা অবনতি হলে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমরণ অনশন কর্মসূচীতে শ্রমিক নেতারা বলেন, ২০১৫ সালে ঘোষণা দিয়েও মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়ায় পরিবার পরিজন নিয়ে অনেকটা মানবেতর জীবন যাপন করছেন শ্রমিকরা।

মঞ্জুরী কমিশন বাস্তবায়ন, ১১ সপ্তাহের বকেয়া বেতন পরিশোধ, পিএফ’র টাকা প্রদান, বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ১১ দফা শ্রমিকদের ন্যায্য দাবী। যা সরকার মানছেন না। এ জন্য বাধ্য হয়ে আমরণ অনশন কর্মসূচী পালন করছে শ্রমিকরা।

ন্যায্য দাবী আদায়ের জন্য আমরণ অনশন ধর্মঘটে মিলের সকল শ্রমিক স্বতস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে আমরণ অনশন কর্মসূচি চলাকালীন অচলাবস্থার সৃষ্টি হয়েছে চট্টগ্রামের আমিন জুটমিলে। মিলের উৎপাদনবন্ধ হওয়াসহ পণ্যবাহী কোন ট্রাক ও মিল কর্মকর্তারা সকাল থেকে মিলে প্রবেশ করতে পারেনি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…