দেশে করোনায় বাড়ছে শনাক্ত, নতুন আক্রান্ত ৫২৭

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩২ সন্ধ্যা
দেশে করোনায় বাড়ছে শনাক্ত, নতুন আক্রান্ত ৫২৭

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও ৫২৭ জন। শনাক্তের হিসেবে যা ১২ দশমিক ৭২ শতাংশ। যদিও কারও মৃত্যু হয়নি। 

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২০ লাখ ১৭ হাজার ৫১৪ জন। করোনায় মারা গেছে ২৯ হাজার ৩৩৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ২৮৪ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৬১৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ১৫৪টি। নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ১৪৩টি। এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ২২ হাজার ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১২ দশমিক ৭২ শতাংশ এবং এখন পর্যন্ত মোট ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১৭ শতাংশ। মারা গেছে এক দশমিক ৪৫ শতাংশ।

এন-কে

Feb2
Feb2