মুভি রিভিউ নিয়ে একি বললেন আলিয়া!

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪১ সন্ধ্যা
মুভি রিভিউ নিয়ে একি বললেন আলিয়া!

‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ মুক্তি পেয়েছে ৯ সেপ্টেম্বর। এ খবর নতুন নয়। এই ছবি দর্শক কীভাবে গ্রহণ করেছে কিংবা মুভি রিভিউ নিয়ে তার প্রতিক্রিয়া কী–এমন প্রশ্নের উত্তরে সম্প্রতি এই বলি নায়িকা মতামত প্রকাশ করেছেন মিডিয়ার কাছে।

তিনি বলেন, তার অভিনীত কোনো ছবিই মুক্তি পাওয়ার পর রিভিউ তিনি পড়েন না। ছবি দেখে ভালো না খারাপ প্রতিক্রিয়া হয়েছে, সে বিষয় নাকি আগেই জানেন এই অভিনেত্রী।

এ বিষয়ে আলিয়ার মন্তব্য, আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই মুভি রিভিউ পাঠান। কিন্তু আমি একটিও রিভিউ পড়ি না। কখনো কখনো ওপর থেকে হেডলাইনটুকু পড়ি।

এর কারণ হিসেবে তিনি বলেন, ছবি মুক্তি পাওয়ার পর আমি বুঝতে পারি, তা আদৌ হিট করবে কি না, কোথায় ভালো হয়েছে, কোথায় খামতি থেকে গিয়েছে।

এই জনপ্রিয় নায়িকা সবচেয়ে বেশি গুরুত্ব দেন দর্শকের সামনাসামনি মতামত জানতে। কারণ হিসেবে তিনি বলেন, ‘এর একটি ভালো উপকারিতা হলো, ছবিটি ভালো সাড়া ফেললে আমি তাদের জিজ্ঞাসা করি, আমাকে কোথায় ভালো কাজ করতে হতো।’

‘ছবিটি তাদের ভালো না লাগলেও জিজ্ঞাসা করি, তাদের ভালো না লাগার কারণ কী? সরাসরি দর্শকের প্রশ্ন করে উত্তর জানতে চাইলে নিজেকে ভালো করে আরও তৈরি করার সুযোগ পাওয়া যায়, যা রিভিউ পড়ে একদমই সম্ভব নয়।

এন-কে

Feb2
Feb2