খুঁজুন
রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবাইকে অন্তর্ভুক্ত করে এগিয়ে যাওয়ায় হচ্ছে এসডিজি’র প্রধান লক্ষ্য-মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ৯:০৭ অপরাহ্ণ
সবাইকে অন্তর্ভুক্ত করে এগিয়ে যাওয়ায় হচ্ছে এসডিজি’র প্রধান লক্ষ্য-মেয়র

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, কাউকে বাদ না দিয়ে সবাইকে অন্তর্ভুক্ত করে এগিয়ে যাওয়ায় হচ্ছে টেকসই উন্নয়ন তথা এসডিজি’র প্রধান লক্ষ্য। এই এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প।

এ প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সম্পৃক্ত করায় মেয়র মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আজ শনিবার সকালে ইউকেএইড ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী- ইউএনডিপি’র সহযোগিতায় বাস্তবায়িত চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের আর্থ-সামাজিক উন্নয়নে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ উপলক্ষে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে বিশাল নারী সমাবেশে সভাপতিত্ব করেন এলআইইউপিসি’র সদস্য সচিব, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলআইউপিসি’র প্রকল্প পরিচালক আবদুল মান্নান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, ডাচ-বাংলা ব্যাংকের আবদুল্লাহ আল মামুন, সিডিসি’র সভাপতি কোহিনুর আক্তার।

এ সময় চসিক কাউন্সিলর প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মো. ইসমাইল বালী, মো. মোবারক আলী, ছালেহ আহমদ চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেমসহ সংশ্লিষ্ট কাউন্সিলরগণ ও অন্যান্য উর্ধবতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য প্রদান করেন এলআইইউপিসি প্রকল্পের টাউন ম্যানেজার মোঃ সরোয়ার হোসেন খাঁন।

সিটি মেয়র বলেন, এ প্রকল্পের আওতায় নগরীর ২৪টি ওয়ার্ডের ৪০০ সিডিসির ৫৮৮৪ জনকে ৪ কোটি ৮১ লক্ষ ৩৬ হাজার টাকা আর্থ-সামাজিক অনুদান দেয়া হয়েছে। এর মধ্যে কর্মমুখী দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষনের জন্য ৮২৯ জনকে ১ কোটি ১২ লক্ষ ৬৫ হাজার টাকা, ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে আয় বৃদ্ধির জন্য ১৮৮৪ জনকে ১ কোটি ৮৫ লক্ষ ২৪ হাজার টাকা এবং উপকারভোগীদের সন্তানদের শিক্ষা সহায়তার জন্য শিক্ষা উপবৃত্তি হিসাবে ৩৩৭৪ জনকে ১ কোটি ৮৩ লক্ষ ৪৭ হাজার টাকা প্রদান করা হয়।

এ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত কর্মমুখী দক্ষতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণ, শিক্ষা উপবৃত্তি ও পরিবারের আয় বৃদ্ধির জন্য ক্ষুদ্র ব্যবসা নগরের দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকার মাধ্যমে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মন্তব্য করেন সিটি মেয়র।

তিনি আরো বলেন এই অনুদান নগরীর দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যথাযথভাবে কাজে আসবে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কর্মসূচী অব্যাহত রাখবে।

মেয়র বলেন, এসডিজি অর্জনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের আগেই বাংলাদেশ তার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে মেয়র প্রত্যাশা করেন। এ প্রকল্পের ৫টি কম্পোনেন্ট রয়েছে। এর মধ্যে আজকে ১টি কম্পোনেন্ট এর আওতায় ৫৮৮৪ জন পরিবারকে আর্থ-সামাজিক অনুদান দেয়া হয়েছে। অন্য কম্পোনেন্ট এর আওতায় জলবায়ু সহিষ্ণু ভৌত অবকাঠামো উন্নয়ন, দরিদ্র বসতি এলাকায় আবাসন উন্নয়ন ও নিজস্ব পুঁজি গঠনের মাধ্যমে আয়বৃদ্ধিমূলক কাজ রয়েছে। সেগুলো ইতিমধ্যে কাজ শুরু করেছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প।

এ প্রসঙ্গে তিনি দরিদ্র জনগোষ্ঠীর আবাসন সংকটের কথা উল্লেখ করে বলেন দরিদ্র মানুষের আবাসনের জন্য সরকার মহা পরিকল্পনা গ্রহণ করেছে। এ প্রকল্পের মাধ্যমে আগামী বছর থেকে এ পরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু হবে এবং ২০২৩ সালে শেষ হবে।

তিনি বলেন সরকারের সকল পরিকল্পনার মূলে রয়েছে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য ও জীবনমান উন্নয়ন। এ লক্ষে সরকার নিরবিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এসব কর্মই অনুনেয় যে, এ সরকার জনকল্যাণ মুখী সরকার। তাই সরকারের সকল কাজে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র।

অনুষ্ঠান শেষে উপস্থিত উপকারভোগীদের মাঝে সিটি মেয়র ডাচ-বাংলা ব্যাংকের রকেট একাউন্টের মাধ্যমে অনুদান তাৎক্ষনিক প্রেরণ করেন। এতে উপকারভোগীরা উল্লাসে ফেটে পরেন এবং সিটি মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Feb2

এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

জাতীয় পরিচয় নিবন্ধনের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হলেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।

রোববার (২৬ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেশন শাখা-১ এর উপসচিব মোহাম্মদ নুর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিকল্পনা বিভাগের এ অতিরিক্ত সচিবকে এনআইডি মহাপরিচালক পদে বদলিপূর্বক পেশনে পদায়ন করা হলো।

এর আগে এনআইডির ডিজি ছিলেন সরকারের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির। তাকে গত ১৩ এপ্রিল বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ে যায় সরকার।

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ১০ম সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ
হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে আয়োজন করা হয়েছিল নৈশভোজের। সেই হোটেলের লবিতে এসে গুলি ছোড়ে এক বন্দুকধারী। এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নিয়েছেন তার গোয়েন্দা সদস্যরা।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। বাঙ্কেট হলের ভেতরই অনুষ্ঠানটি হচ্ছিল।

কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

হোয়াইট হাউজ সাংবাদিক প্রতিনিধি অ্যাসোসিয়েশনের সভাপতি ওইজা জিয়াং জানিয়েছেন, নৈশভোজের অনুষ্ঠানটি আবারও শুরু হবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকেও ওই নৈশভোজের অনুষ্ঠানের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে একটি সূত্র।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজে যেসব সাংবাদিক কাজ করেন তাদের নিয়ে প্রতিবছর এ নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের তারকারাও ছিলেন। গুলির ঘটনার পর তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তা বাহিনীর এক সদস্য বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, এক বন্দুকধারী হোটেলটিতে এসে গুলি ছোড়ে। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা সেটি স্পষ্ট করেননি তিনি।

গুলির শব্দের সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো বাঙ্কেট হলটিতে অবস্থান নেন। এ সময় তারা সেখানে থাকা অতিথিদের বিভিন্ন নির্দেশনা দেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডিকে সরিয়ে নেন।