সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে এসেছে শত শত মহিষ
সীতাকুণ্ড প্রতিনিধি: ঘূর্নিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরের প্রবল জোয়ারে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভেসে এসেছে প্রায় দেড় শতাধিকেরও বেশি মহিষ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাগর উপকূলে মহিষগুলো সাগরের পানিতে ভেসে এসেছে।
মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাগর উপকুলে মহিষগুলো স্থানীয়রা দেখে প্রশাসনকে খবর দেয়।
খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মুকিব হাসান বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে ইউপি সদস্যদের দেখবাল দায়িত্ব দেন।
জানা যায়, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে প্রবল জোয়ারের পানিতে ভেসে আসে। ধারণা করা হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া ও উরকিরচর থেকে মহিষগুলো ভেসে চলে আসে। সকাল থেকে উপজেলার আকিলপুর, জোড়আমতল, মদনহাট, মাদামবিবিরহাট এবং ভাটিয়ারীর সাগর উপকুল থেকে মহিষগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সাগরে আরো বহু মহিষ পানিতে আছে বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, আমরা খবর পেযেছি সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নে দেড় শতাধিকেরও বেশি মহিষ জোয়ারের পানিতে বিভিন্ন জায়গা থেকে ভেসে এসেছে। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে মহিষগুলো উদ্ধার করে হেফাজতে রাখা হয়। পরে প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিকের কাছে মহিষগুলো ফেরত দেওয়া হবে।


আপনার মতামত লিখুন