সীতাকুণ্ড প্রেসক্লাবের শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে সংবাদপত্র হকার এবং গরীব অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন এবং স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন (ইপসা) সহযোগিতায় বৃহস্পতিবার বিকালে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে উক্ত খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরন করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অনিক, প্রেসক্লাব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম হেদায়েতসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন