খুঁজুন
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের কড়া নজরদারী

সিডিউল ব্যাংকের আমানতী ঋণে গ্রাহকরা মুশকিলে

সিডিউল ব্যাংকের উপর চাপ প্রয়োগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৬:০৬ অপরাহ্ণ
সিডিউল ব্যাংকের আমানতী ঋণে গ্রাহকরা মুশকিলে

বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী সিডিউল ব্যাংকের আমানতের বিপরীতে গ্রাহক ৯০ শতাংশ ঋণ পাওয়ার ক্ষমতা রাখে। যা এক বছরের মধ্যে পরিশোধের নিয়ম রয়েছে। এ ধরনের ঋন নেয়া গ্রহীতারা ঋণ খেলাপী হওয়ার সম্ভবনাও রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বিভাগের পর্যবেক্ষণে ধরা পড়েছে ঋণ খেলাপীদের বিষয়টি। ফলে ডিপিএস ও স্থায়ী জামানতের বিপরীতে ঋণ গ্রহীতারা মুশকিলে পড়েছে। এক্ষেত্রে ব্যাংকে জমাকৃত আমানতের লিমিটের বিপরীতে আবার দুইশ টাকা কর্তন করে রাখা হচ্ছে সিআইবি রিপোর্টের জন্য।

বাংলাদেশ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ সেল সূত্রে জানা গেছে, কোন খেলাপী ঋণ গ্রহীতার পক্ষে কোন ব্যাংক, কোম্পানী ও আর্থিক প্রতিষ্ঠান কোন ধরনের ঋণ প্রদান করবে না।

শুধু তাই নয়, এ বিষয়ে ব্যাংক কোম্পানী আইনের অন্য কোন ধারায় কোন কিছু বলা থাকলেও তা গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে খেলাপী ঋণ গ্রহীতার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

খেলাপী ঋণ গ্রহীতার বিরুদ্ধে ঋণ প্রদানকারী ব্যাংক, কোম্পানী বা কোন আর্থিক প্রতিষ্ঠান ঋণ খেলাপীর দায়ে ওই ঋণ গ্রহীতার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। ব্যাংক কোম্পানী আইন ১৯৯১ এর ২৭ এর ‘কক’ ধারা মতে খেলাপী ঋণ গ্রহীতার তালিকা প্রতিনিয়ত বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে।

অভিযোগ উঠেছে, সিডিউল ব্যাংকের উপর বংলাদেশ ব্যাংকের চাপাচাপির কারনে ক্ষুদ্র ঋণ গ্রহীতারা বেকায়দায় পড়েছে। ফলে বাংলাদেশ ব্যাংকের(বিবি) ঋণ নিয়ন্ত্রণ কৌশল অমান্য করার অভিযোগ উঠেছে বিভিন্ন সিডিউল ব্যাংকের প্রধান ও বিভিন্ন শাখার বিরুদ্ধে।

কারন বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রকারী সংস্থা হিসেবে সিডিউল ব্যাংক গুলোর উপর বেশকিছু নির্দেশনা দিয়ে বিভিন্ন সময়ে চিঠি পাঠিয়েছে। এই নির্দেশনার ফলে সিডিউল ব্যাংক গ্রাহকদের কাছ থেকে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্টের জন্য অনলাইন তদন্ত ফরম পূরণ করে নিচ্ছে।

এ ফরমে গ্রাহকের যেমন স্বাক্ষর নেয়া হচ্ছে তেমনি সংশ্লিষ্ট সিডিউল ব্যাংকের কর্মকতার্ ও ব্যাংক ম্যানেজারের স্বাক্ষরও রয়েছে। এক্ষেত্রে ব্যাংকে জমাকৃত আমানতের লিমিটের বিপরীতে আবার দুইশ টাকা কর্তন করে রাখা হচ্ছে।

আরো অভিযোগ উঠেছে, ক্ষুদ্র ঋণগ্রহীতারা সিডিউল ব্যাংকে জমাকৃত অর্থের শতকরা ৮০ থেকে ৯০ ভাগ। এই ঋণের সুদ ব্যাংক কতৃর্ক প্রদত্ত সুদের চেয়েও শতকরা ২৫ ভাগ বেশী। কিন্তু এই ধরনের ঋণের উপর বাংলাদেশ ব্যাংক কড়া নজর রাখতে শুরু করেছে।

এরই জের ধরে বাংলাদেশ ব্যাংক ২০২০ সালের আগষ্ট মাসের শেষ সপ্তাহে সিডিউল ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে ডিপোজিটের বিপরীতে ঋণ গ্রহীতাদের তথ্য জানতে।

এমনকি প্রতি দুইমাস অন্তর ঋণ গ্রহনের পূর্বে ঋণ গ্রহীতাদের তথ্য তথা সিআইবি রিপোর্ট বাংলাদেশ ব্যাংকে জানাতে নির্দেশনা রয়েছে।

আরো অভিযোগ রয়েছে, ব্যাংকের স্থায়ী জমার উপর প্রাপ্য সুদের চেয়ে ঋণ গ্রহিতার প্রদেয় সুদের পরিমান অনেক বেশী।

ফলে বেকায়দায় পড়লে ঋণ খেলাপী হতে পারে। গ্রাহকের ব্যাংক জমার বিপরীতে সবোর্চ্চ শতকরা ৯ ভাগ সুদ দিলেও ঋণের বিপরীতে অতিরিক্ত ২৫ ভাগ সুদসহ ঋণের সুদ আদায় করে সিডিউল ব্যাংক।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বশীল এক কর্মকতার্ জানান, বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রকারী প্রতিষ্ঠান। ফলে সিডিউল ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করা না গেলে ঋণ খেলাপীর পরিমাণ অনেক বেশী হবে।

চলতি অর্থ বছরেও সরকার চার শতাধিক ঋণ খেলাপীর নাম ঘোষণা করেছে। ডিপোজিটের বিপরীতে ঋণ গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রিয় ব্যাংক প্রত্যেক সিডিউল ব্যাংকে ১৯৭২ সাল থেকেই কড়া নির্দেশনা দিয়ে রেখেছে।

কোন ভাবেই ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্ট ব্যতিত ঋণ প্রদান করা যাবে না। আবার ব্যাংক কোম্পানী আইনের ভেতরে থেকেই সিডিউল ব্যাংক ঋণ প্রদান করতে হয়।

২৪ ঘণ্টা / জেআর

Feb2

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার শিকার হয়েছিল ব্রাজিল। আজ ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে সেই সমালোচকদের মুখ যেন বন্ধ করে দিলো সেলেসাওরা। ম্যাথিউস কুনহার জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ নষ্ট এবং অফসাইডে গোল বাতিলের কারণে ব্যবধান বাড়েনি। হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেল তারা।

দুই ম্যাচ শেষে মরক্কোর সমান ৪ পয়েন্ট পেলেও গোলব্যবধানে (+৩) এগিয়ে থেকে সবার উপরে ব্রাজিল। স্কটল্যাান্ডকে আগের ম্যাচে ১-০ গোলে হারানোর পর মরক্কো (+১) শীর্ষে উঠলেও ব্রাজিলের জয়ে নেমে গেছে দুই নম্বরে। হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা স্কটিশরা ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, শেষ ম্যাচে তারা খেলবে আনচেলত্তির দলের বিপক্ষে।

রেফারির ম্যাচের শেষ বাঁশি। ফিলাডেলফিয়া স্টেডিয়ামের ব্রাজিল সমর্থকদের উল্লাস। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয়। এতে স্বস্তি মিললেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার হিসাব নিকাশে তৃপ্তির ঢেঁকুর তোলার সুযোগ নেই।

ব্রাজিল প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি গোলের প্রত্যাশা ছিল ব্রাজিল সমর্থকদের। এই অর্ধে ব্রাজিলের একটি গোল বাতিল হলেও হাইতি যথেষ্ট দাপট দেখিয়েছে। ব্রাজিলের গোলরক্ষক কমপক্ষে ২-৩ টি নিশ্চিত গোল বাঁচিয়েছেন। একটি গোললাইন সেভও হয়েছে।

হাইতি ব্রাজিলের তুলনায় সব সূচকে পিছিয়ে। এরপরও হাইতির খেলা আজ প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ডিফেন্স একাধিকবার ভাঙন ধরাতে পেরেছে অপেক্ষাকৃত দুর্বল দলটি। যা ব্রাজিলের কোচ আনচেলত্তির জন্য অত্যন্ত ভাবনার। টানা দুই ম্যাচ হেরে হাইতি টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে এরপরও ব্রাজিলের বিপক্ষে খানিকটা লড়াকু পারফরম্যান্স হাইতির বড় প্রাপ্তি।

ব্রাজিল হাইতির জালে পাঁচ বার বল পাঠালেও বৈধ গোলের সংখ্যা তিনটি। দুই অর্ধে একটি করে গোল বাতিল হয় ব্রাজিলের। আরেকটি আক্রমণ পোস্টে লেগে ফেরত আসে। ২৩ মিনিটে ব্রাজিলের হয়ে গোলের সুচনা করেন কুনহা। গুইমারেসের পাস থেকে ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক পুরোপুরি ঠেকাতে পারেননি। ফিরতি বলে কুনহা গোল করেন। ১৩ মিনিট পর পাল্টা আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়র কুনহার উদ্দেশ্যে বাড়ান নিখুঁত এক পাস। গোল করতে ভুল হয়নি।

প্রথমার্ধের শেষ মুহূর্তে গোলদাতা ভিনিসিয়ুস নিজেই। পাকেতা হাইতি রক্ষণভাগের মাথার ওপর দিয়ে তার উদ্দেশ্যে বল বাড়ান। দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে প্লেসিংয়ে গোল করেন।

বিশ্বকাপের ‘দ্রুততম’ গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:১২ পূর্বাহ্ণ
বিশ্বকাপের ‘দ্রুততম’ গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছিল মরক্কো। তবে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১–০ গোলে হারিয়েছে মরক্কো। মাত্র ৭১ সেকেন্ডেই করা ইসমায়েল সাইবারির গোলই জয় নিয়ে মাঠ ছেড়েছে আফ্রিকার দেশটি।

ম্যাচের শুরুতেই আক্রমণে যায় মরক্কো। ম্যাচের ৭১ সেকেন্ডের মাথায় ডান দিক থেকে বাড়ানো বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান ইসমায়েল সাইবারি। যা এই টুর্নামেন্টের দ্রুততম গোল।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে দ্রুততম গোল করেছিল চেক প্রজাতন্ত্রের সাদিলেক। ম্যাচের ৬ মিনিটে গোল করেছিলেন তিনি। অন্যদিকে, সাইবারি এটি টুর্নামেন্টের দ্বিতীয় গোল। ব্রাজিলের বিপক্ষে গোলের দেখা পেয়েছিলেন এই স্ট্রাইকার।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে স্কটল্যান্ড। বিশেষ করে শেষ দিকে আক্রমণের চাপ বাড়ায় দলটি। এক পর্যায়ে দুটি পেনাল্টির আবেদনও জানায় স্কটিশরা, কিন্তু কোনোটিই আমলে নেননি রেফারি।

শেষ পর্যন্ত সমতায় ফেরার মতো গোল আর পায়নি স্কটল্যান্ড। ফলে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’তে স্কটল্যান্ডকে টপকে ওপরে উঠে গেলো মরক্কো।

টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউটে উঠল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ণ
টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউটে উঠল যুক্তরাষ্ট্র

ইনজুরিতে আক্রান্ত তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচকে ছাড়াই বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশটি নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছে। আজ (শনিবার) অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে মার্কিনীরা পা রেখেছে রাউন্ড অব থার্টি টু–তে।।

এর আগে ১৯৯৪ সালে সর্বশেষ বিশ্বকাপের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। সেবার তারা গ্রুপপর্বে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে পরবর্তী রাউন্ডে ওঠে। তবে ওই আসরে চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয় শেষ ষোলো থেকে। এবারই প্রথম আসরের প্রথম দুই ম্যাচ জিতে যুক্তরাষ্ট্র নকআউট পর্ব নিশ্চিত করল।

ম্যাচের মাত্র ১১ মিনিটেই অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাঁ দিক দিয়ে দারুণ এক দৌড়ে আক্রমণে ওঠেন ফোলারিন বালোগুন। গত ম্যাচে জোড়া গোল করা এই স্ট্রাইকার সতীর্থ রিকার্ডো পেপি’র উদ্দেশে বল বাড়ালে, তার আগেই সামনে থাকা সকারুজ ডিফেন্ডারে গায়ে লেগে তাদের জালৈ জড়ায়।

এরপর ৪৩ মিনিটে ২১ বছর বয়সী অ্যালেক্স ফ্রিম্যানের যুক্তরাষ্ট্রের স্কোরলাইন ২-০ করেছেন। সেট-পিস থেকে আসা আক্রমণে সার্জিনো ডেস্টের ডিফ্লেক্টেড শট হেড করে জালে পাঠান ফ্রিম্যান। ভিডিও রিভিউয়ের পর গোলটি নিশ্চিত করা হয়। যা বিশ্বকাপে তার প্রথম গোল।

এর আগে বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেই সবার আগে নকআউট পর্বে উঠেছে। এবার সেই দলে আরেক আয়োজক যুক্তরাষ্ট্রও যোগ দিলো।