খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমির আশা টিকিয়ে রাখলো পাকিস্তান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৮:৪৯ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমির আশা টিকিয়ে রাখলো পাকিস্তান

বৃষ্টির পর নতুন লক্ষ্য নির্ধারণ করার কারণে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৩০ বলে ৭৩ রান। হেনরিক্স ক্লাসেন এবং ট্রিস্টান স্টাবস এই লক্ষ্য তাড়া করতে গিয়ে যেভাবে শুরু করেছিলেন, তাতে মনে হচ্ছিল বুঝি দক্ষিণ আফ্রিকাই জিতে যাবে।

কিন্তু সহসাই ম্যাচের লাগাম টেনে ধরে পাকিস্তান এবং শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্যে পৌঁছাতেও বাধা দিতে সক্ষম হয় তারা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখলো পাকিস্তান।

শাহিন শাহ আফ্রিদি আর শাদাব খানদের আঁটোসাঁটো বোলিংই মূলতঃ পাকিস্তানকে জয় উপহার দিয়েছে। আফ্রিদি ৩ ওভারে ১৪ রান দিয়ে নেন ৩ উইকেট। শাদাব খান ২ ওভারে ১৬ রান দিয়ে নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন নাসিম শাহ, হারিস রউফ এবং মোহাম্মদ ওয়াসিম।

ব্যাটে বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সেরার পুরস্কার জিতে নিলেন শাদাব খান। ব্যাট হাতে ২২ বলে ৫২ রানের টর্নেডো ইনিংস খেলার পর বল হাতে ২ উইকেট। সেরার পুরস্কার তো তার হাতেই মানায়।

সেমিফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটি। দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচটির মাধ্যমেই নির্ধারণ হলো, পাকিস্তানের টিকে থাকা। যদি দক্ষিণ আফ্রিকা জিততে পারতো, সেমির পথ প্রায় নিশ্চিত হতো তাদের।

৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান এখন তৃতীয় স্থানে। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা এবং ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। অ্যাডিলেডে প্রোটিয়াদের জন্য খুবই সহজ সুযোগ, ডাচদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার। ম্যাচটিদে দক্ষিণ আফ্রিকা হেরে গেলে কিংবা বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলে বাংলাদেশ অথবা পাকিস্তানের সম্ভাবনা তৈরি হবে।

আবার যদি দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান জয় পায় এবং জিম্বাবুয়ের কাছে ভারত হেরে যায়, তাহলে বিদায় হতে পারে ভারতেরই। এ ক্ষেত্রে বাংলাদেশ জিতলেও সেমিতে ওঠার দারুণ সম্ভাবনা রয়েছে। মোট কথা, শেষ রাউন্ড পর্যন্ত নাটকীয়তা থেকেই গেলো।

প্রায় প্রতি ম্যাচেই যেভাবে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে এবারের বিশ্বকাপে, তাতে করে সবারই প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে আবহাওয়া তথা বৃষ্টি। সিডনিতে আজ পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও এসেছিল বৃষ্টির বাধা। ওই বাধা পেরিয়ে আর জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তানের ৯ উইকেটে করা ১৮৫ রানের জবাব দিতে নেমে ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। এ অবস্থায় নামে বৃষ্টি। দীর্ঘক্ষণ বৃষ্টির পর অবশেষে খেলা যখন শুরু হয়, তখন দক্ষিণ আফ্রিকার কাছ থেকে ওভার কেটে নেয়া হয় ৬টি।

নতুন পরিবর্তিত লক্ষ্য নির্ধারণ করা হয় ১৪ ওভারে ১৪২ রান। ৯ ওভারে ৬৯ রান করে ফেলার ফলে বাকি ৫ ওভারে দক্ষিণ আফ্রিকাকে করতে হতো ৭৩ রান।

বৃষ্টি আসার আগে অধিনায়ক টেম্বা বাভুমা ১৯ বলে ৩৬ রান করলেও অন্যরা দাঁড়াতেই পারেনি। কুইন্টন ডি কক শূন্য রানে, রাইলি রুশো ৭ রানে আউট হয়ে যান। এইডেন মারক্রাম ১৪ বলে ২০ রান করে আউট হন। ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে আগেই বিপদে পড়েছিল দক্ষিণ আফ্রিকা।

বৃষ্টির পর হেনরিক্স ক্লাসেন এবং ট্রিস্টান স্টাবস কিছুটা ঝড় তুলেছিলেন বটে; কিন্তু শাহিন শাহ আফ্রিদির বলে এই জুটি ভাঙার পর দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ ভেঙে যায়। ৯ বলে ১৫ রান করেন ক্লাসেন। স্টাবস ১৮ বলে ১৮ রান করেন।

এরপর ওয়েন পার্নেল ৪ বলে ৩ রান করে আউট হন। কাগিসো রাবাদা ২ বলে ১ রান, অ্যানরিক নরকিয়া ৫ বলে ১ রানে আউট হন। লুঙ্গি এনগিদি মাঠে নেমেই একটি বাউন্ডারি মারে অপরাজিত থাকেন। তাবিরজ শামসি ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন।

২৪ঘণ্টা/এনআর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…