বিভিন্ন মহলের শোক
ফটিকছড়ির ধর্মপুর ইউপি চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল
ফটিকছড়ি প্রতিনিধি:চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুল হক এর মাতা সাজেদা আজিজ (৭০) শুক্রবার দুপুর ২টা ৩০মিনিটের সময় নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি চার পুত্র, দুই কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
শনিবার সকাল ১০টায় আজাদী বাজার ঈদগাঁহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
উনার মৃত্যুতে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, ফটিকছড়ির ইউএনও মো. সাব্বির রহমান সানি, ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইছমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র সিরাজ উদ দৌল্লাহ, ফটিকছড়ি আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম রহমান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
২৪ঘণ্টা/এসএ


আপনার মতামত লিখুন