সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৩:৩৩ বিকাল
সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী আর নেই

সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

তাঁর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

২৪ঘণ্টা/এনআর

Feb2
Feb2