খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পেঁয়াজ না খাওয়ার পরামর্শ দিয়ে জনগণের সাথে তামাশা করছে সরকার-সুফিয়ান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯, ৬:০০ অপরাহ্ণ
পেঁয়াজ না খাওয়ার পরামর্শ দিয়ে জনগণের সাথে তামাশা করছে সরকার-সুফিয়ান

????????????????????????????????????

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেছেন, পেঁয়াজ মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের এখন দুর্লভ বস্তুতে পরিণত হয়েছে। অকল্পনীয়ভাবে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।

সরকার এ ব্যাপারে নির্লিপ্ত। প্রশাসনের নাকের ডগায় কিভাবে অবৈধভাবে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করে? প্রশাসনের এ ব্যর্থতা ও নির্লিপ্ততার জন্য নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যেও উর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৮ নভেম্বর সোমবার বিকালে দোস্ত বিল্ডিংস্থ দক্ষিণ জেলা কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান’র সভাপতিতে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় তিনি আরো বলেন, সরকার এখন শুধু পেঁয়াজ নয়, সব পণ্যের মূল্য বৃদ্ধি করেছে। তার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সরকারের এদিকে কোন দৃষ্টি নেই।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাাক আহমেদ খান’র পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আহবায়ক আবু সুফিয়ান তার বক্তব্যে বলেন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। সরকার বাজার নিয়ন্ত্রণ না করে পেঁয়াজ না খাওয়ার পরামর্শ দিয়ে জনগণের সাথে তামাশা করছে।

বাজার নিয়ন্ত্রণে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ না থাকা এবং ব্যর্থতার কারণেই ব্যবসায়ীরা পেঁয়াজ গুদামজাত কওে মূল্য আরো বৃদ্ধি করেছে।

তিনি আরো বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণে শুধু ব্যর্থ নয় আজ দেশ পরিচালনায়ও ব্যর্থ। অতিসত্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনুন। অন্যথায় জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করতে বাধ্য করা হবে।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক মো. আলী আব্বাছ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, আলহাজ্ব এনামুল হক এনাম, মোশাররফ হোসেন, ইদ্রিস মিয়া চেয়ারম্যান, বদরুল খায়ের চৌধুরী, এড. ফোরকান, এস এম মামুন মিয়া, এড. নুরুল ইসলাম, মো. লেয়াকত আলী চেয়ারম্যান, নাজমুল মোস্তাফা আমিন, নুরুল আনোয়ার চৌধুরী, আলহাজ্ব মুজিবুর রহমান, এড. ফৌজুল আমিন, জসিম উদ্দিন আবদুল্লাহ, ভিপি মোজাম্মেল হক, খোকন চৌধুরী, জসিম উদ্দিন, হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কে এম আব্বাছ, জান্নাতুল নাঈম রিকু, আবু সেলিম, শহিদুল ইসলাম খান, আফরোজা আকতার জলি, এড. আবু তাহের, জাহাঙ্গীর আলম, হারুন কাকল প্রমুখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…