নানা আয়োজনে সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর এলাকায় সংগঠনের উদ্যেগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ফজল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মুহাম্মদ মুসলিম।
তিনি বলেন, শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকলে সমাজের কোনো পরিবর্তন আসবে না। ভাবতে হবে চারপাশের মানুষ নিয়ে। পরিবর্তন ছাড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমাদের সবার মধ্যে সামাজিক মূল্যবোধ জাগাতে হবে। সামাজিক মূল্যবোধই পারে সমাজের রূপ বদলে দিতে। একটি কথা মনে রাখা ভালো, সমাজ নিয়ে ভাবনার বয়স লাগে না, প্রয়োজন চিন্তা ও মানসিকতা। সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসলে সমাজ আলোকিত হয়।
প্রভাষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড হেলথ্ এন্ড এডুকেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের উপদেষ্টা হাজী মোঃ ইউসুফ শাহ্, আলী আজগর মাসুদ, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, বারৈয়াঢালা ইউপি সদস্য জাফর উদ্দিন, গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ফয়সাল ভূইয়া, উপদেষ্টা লায়ন মোর্শেদ হোসেন, ফটিকছড়ি ব্লাড ডোনেট ক্লাবের সদস্য আতিকুর রহমান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল দাশ, সদস্য আকতার হোসেন।
৯ম বর্ষপূর্তি উপলক্ষে ফটিকছড়ি কসমেটিকস খতনা সেন্টারের সার্বিক সহযোগীতায় এলাকার ২৯ জন গরীব শিশুকে ফ্রি খতনা করা হয়। এছাড়া এলকার সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন, জরিনা-ইসলাম ফাউন্ডেশনের সহযোগিতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং তরুণ-যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
২৪ঘণ্টা/এসএ


আপনার মতামত লিখুন