শতবর্ষী পুকুর ভরাট করে দালান নির্মাণের অভিযোগ
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের জামালপাড়ার ত্রীপুরা বাপের শতবর্ষী পুকুর পাড়স্থ চলাচলে রাস্তায় প্রতিবন্ধকতা ও পরিবেশ আইন লংঘন করে স্থানীয় প্রভাবশালীরা ভরাট করার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার হোয়ানক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জামালপাড়া এলাকায় শত বছরের পুরনো পুকুরটি পাশের ছড়া থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে মাধ্যমে ভরাটের কাজ চলছে।
পুকুরের দক্ষিণ, উত্তর ও পূর্ব দিকে একাধিক স্থানে টিন ও পলিথিনের ঘেরাও দিয়ে স্থানীয়দের চলাচলে বিঘ্নতা সৃষ্টি করে শত বছরের পুরনো রাস্তায় প্রতিবন্ধকতা করে মাটি ফেলা হচ্ছে।
ইতোমধ্যে স্থানীয় বাসিন্দারা বলেন, জামালপাড়ার ত্রীপুরা বাপের শতবর্ষী পুকুরটি এক সময় এলাকার সর্বসাধারণে হাত-মুখ ধোয়া বা গোসলের পানির উৎসস্থল ছিল। কিন্তু স্থানীয় প্রভাবশালী ও অবৈধ দখলদারদের কারণে পুকুরের ব্যবহার ও চলাচল বন্ধ হয়ে গেছে।
কচুরিপানা ও আবর্জনায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে পুকুর এবং নষ্ট হচ্ছে পরিবেশে ভারসাম্য। পুকুরটি ভরাট, দখলমুক্ত ও চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবি স্থানীরা।
তথ্য মতে, পরিবেশ অধিদপ্তরের জলাশয় বা পুকুর ভরাট করা পরিবেশ আইন বিরোধী শাস্তিযোগ্য অপরাধ। জমির তপশীল হোয়ানক মৌজা বিএস ৬৮৯ নং খতিয়ানের বিএস ৪৪৮৪ দাগের ০.৬২ একর জমিতে স্থিত পুকুর ও রাস্তা।
এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেও কোন সুরাহা হয়নি অভিযোগ করেন স্থানীয়রা। ফলে প্রভাবশালীরা বীরদর্পে এ পুকুরটি ভরাট ও জনচলাচলের পথ বন্ধ করে বহুতল ভবন নির্মাণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন