খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এমবাপ্পের দুর্দান্ত ডাবলে শেষ ষোলোয় ফ্রান্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১২:২১ পূর্বাহ্ণ
এমবাপ্পের দুর্দান্ত ডাবলে শেষ ষোলোয় ফ্রান্স

চ্যাম্পিয়নের মতো খেলেই ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ কাটাল ফ্রান্স। ২০১০ আসরের চ্যাম্পিয়ন স্পেন পরের আসরে গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল। রাশিয়ায় গ্রুপ পর্ব পেরোতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ফ্রান্স ওই অঘটনের কোন সুযোগই দিল না। নিজেদের শুরুর দুই ম্যাচেই দাপুটে জয় নাম তুলল শেষ ষোলোয়।

প্রথম ম্যাচে জিরু-এমবাপ্পের মাথায় ভর করে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়েছিল দিদিয়ের দেশমের ফ্রান্স। শনিবার রাতে আসরের ‘ডাক হর্স’ খ্যাতি পাওয়া ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে দিয়েছে লেস ব্লুজরা। দুই গোলই করেছেন কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি ফ্রান্স। তবে আক্রমণাত্মক খেলায় ত্রস্ত করে রেখেছিল ডেনিসদের। গোল মুখে প্রথমার্ধে সাতটি আক্রমণ তুলেছিল। চারটি পরিষ্কার শট ছিল লক্ষ্যে। কিন্তু ডেনিস গোলরক্ষক কাসপার স্মাইকেল দুর্দান্ত দক্ষতায় তা ফিরিয়ে দেন।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে দেশমের দল। ফলও পেয়ে যায়। ম্যাচের ৬১ মিনিটে ফ্রান্সম্যান এমবাপ্পে গোল করেন। লেফট ব্যাক থিও হার্নান্দেজের ক্রস ধরে বল জালিয়ে পাঠিয়ে দেন রাশিয়া বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পাওয়া এমবাপ্পে।

কিন্তু প্রথমার্ধে রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকা ডেনমার্ক মুহূর্তেই ফ্রান্সের ওই গোল শোধ করে দেয়। ম্যাচের ৬৮ মিনিটে গোল করেন বার্সায় খেলা ডেনিস ডিফেন্ডার আন্দ্রে ক্রিস্টেনসেন। আবার জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত গোলে সাতটি শট নেওয়ার পরে ম্যাচের ৮৬ মিনিটে জয় সূচক গোলটি করেন এমবাপ্পে। বদলি নামা কিংসলি কোম্যান একেবারের গোলের মুখে ক্রস দেন। দ্রুতগতির এমবাপ্পে শরীর ঠেকিয়ে বল জালে পাঠিয়ে স্টেডিয়াম উল্লাসে ভাসান।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…