এক বছরেও পরিবর্তন নেই
তেলের দাম আর কমছে না
তৎপর খাতুনগঞ্জ সিন্ডিকেট
ভোজ্য তেলের কারসাজিতে কোটিপতি আমদানীকারকরা। তেলের দাম তিনগুণ বেড়েছে সিন্ডিকেটের কারসাজির কারনে। কিন্তু পরিবর্তন নেই এক বছরেও। দাম বৃদ্ধিতে তৎপর খাতুনগঞ্জ সিন্ডিকেট। কোন ভাবেই তেলের তেলেসমাতি কমানো যাচ্ছে না। এতে অতিষ্ঠ ভোক্তা। তবে তেল সিন্ডিকেটের মূল হোতারা খাতুনগঞ্জ আর চাক্তাইয়ে অবস্থান নিলেও তাদের বিরুদ্ধে কোন এ্যাকশান নিচ্ছে না সরকার। বরং সরকার আমদানীকারকদের ভ্যাট ও ট্যাক্স মওকুফ করায় উৎসাহ পেয়েছে সিন্ডিকেট।
অভিযোগ রয়েছে, সরকারের প্রশ্রয়ে ব্যবসায়ীরা তেলের দাম বাড়িয়ে দিয়েছে। সরকার তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গেই বাজারে প্যাকেটজাত তেলের ছাপানো মূল্য অকার্যকর করার সুযোগ পেয়েছে ব্যবসায়ীরা।
সরকার ঘোষণা না দিলে তেলের বাজারে হাহাকার হতো না। মূলত আগের কেনা তেলই অত্যধিক মুনাফা লুটে নেয়ার সুযোগ পেয়েছে সিন্ডিকেট।
তেলের আন্তর্জাতিক বাজারে যদি পরিবর্তন এসেই থাকে তা ব্যবসায়ীদের পরবতীর্ আমদানীতে বৃদ্ধি পেত। কিন্তু মজুদ তেলের মূল্য বৃদ্ধি করায় আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে সিন্ডিকেটের সদস্যরা আর ভোক্তাদের পকেট চিমিয়ে যাচ্ছে তেল কিনতে গিয়ে।

আরো অভিযোগ উঠেছে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স এসোসিয়েশনের সচিব স্বাক্ষরিত গত বছরের ৪ মে এমন একটি তালিকায় এমন তথ্য পাওয়া গেছে।
তবে প্রেস রিলিজ প্রকাশেও কারসাজি করেছে এই কতৃর্পক্ষ। কারণ তালিকাটি প্রিন্ট করা হয়েছে গত ৫মে কিন্তু বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স এসোসিয়েশন এর সচিব গত ৪মে কিভাবে স্বাক্ষর করেছেন তা এখন প্রশ্নবিদ্ধ।
আবার সরকার গত ৫মে তেলের দাম বৃদ্ধির বিষয়টি প্রকাশ করার আগে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স এসোসিয়েশনের সচিব বিষয়টি কিভাবে নিশ্চিত হলের সরকার তেলের মূল্য পরিবর্তন করছে।
এতে সাধারণ মানুষের বুঝতে বাকি নেই এরাই সরকারকে মূল্য নিধার্রণ করে দিচ্ছে। আমদানীকৃত তেলের দাম কেন বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির আগেইতো এসব তেল আমদানী করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পাম তেলের মূল্যে উর্দ্ধমুখী প্রবণতা বিচেনায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স এসোসিয়েশন কতৃর্ক পরিশোধিত সয়াবিন ও পাম অয়েলের মূল্য সমন্বয়ের একটি তালিকা পাওয়া গেছে গোপন সূত্রে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন