খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোয় সেনেগাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১১:৪২ অপরাহ্ণ
ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোয় সেনেগাল

সাদিও মানেকে ছাড়া বিশ্বকাপ শুরু করাই ছিল সেনেগালের জন্য বড় ধাক্কা। আফ্রিকার যে দলটি নিয়ে সবচেয়ে বেশি আশা ছিল সেই সেনেগাল প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে আসর শুরু করে। খাদের কিনারে দাঁড়িয়ে ছিল দলটি। জিততেই হবে, ড্র করলেও বিদায় এমন সমীকরণের সামনে ছিল। যে সমীকরণ অলিও সিসের দল মিলিয়ে দিয়েছে। ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপের শেষ ষোলো।

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল সেনেগাল। কিন্তু সাদিও মানের মতো একজন ফিনিশার না থাকায় একাধিক আক্রমণ করেও গোল করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক কাতারের বিপক্ষে জিতে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছিল তারা। অন্যদিকে ল্যাতিন দল ইকুয়েডর প্রথম ম্যাচে স্বাগতিক কাতারকে পাত্তা দেয়নি। পরের ম্যাচে রুখে দেয় ডাচদের।

ম্যাচের আগেই তাই দুই দল লড়াইয়ের আভাস দেয়। শুরুতেও শারীরিক ও গতির ফুটবল শুরু করে দু’দল। লিড নেয় আফ্রিকার প্রতিনিধি সেনেগাল। তারা প্রথমার্ধে পাঁচটি আক্রমণ তুলে ৪৪ মিনিটে পেনাল্টি থেকে লিড পায়। গোল করেন ইসমাইলা সার। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়া ইকুয়েডর আক্রমণে ধার বাড়ায়। ম্যাচের ৬৬ মিনিটে পায় সুফল। কেইসেদো গোল করে দলের নকআউটের আশা বাঁচান।

কিন্তু ওই স্বস্তি ধরে রাখতে পারেনি কলম্বিয়া-চিলিতে হতাশ করে ল্যাতিন অঞ্চল থেকে কাতার বিশ্বকাপের টিকিট পাওয়া ইকুয়েডর। গোল শোধ করার তিন মিনিট পরেই (৭০ মিনিটে) আবার লিড নেয় সেনেগাল। ফ্রি কিক থেকে গোল করেন চেলসিতে খেলা সেন্ট্রাল ডিফেন্ডার ও দলটির অধিনায়ক কালিদো কাউলিবালি। জটলার মধ্যে পড়া ফ্রি কিক বিপদমুক্ত করতে পারেনি ইকুয়েডর। ফাঁকায় বল পেয়ে তারই সদ্বব্যবহার করেন তিনি। সেনেগাল ৪ ডিসেম্বর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামবে। তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…