খুঁজুন
, ,

আমলাদের দূর্নীতির নীলনক্সা

তালিকার বাহিরে ৬১৬ ওয়াকফ্ এস্টেট

চট্টগ্রামে রাজস্ব হারাচ্ছে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 30 November, 2022, 5:39 pm
তালিকার বাহিরে ৬১৬ ওয়াকফ্ এস্টেট

চট্টগামে দূর্নীতির কারণে ৯৩৫টি ওয়াকফ্ প্রতিষ্ঠানের মধ্যে ৬১৬টি প্রতিষ্ঠানই রাজস্ব আয়ের তালিকা বহির্ভূত রাখা হয়েছে। চট্টগ্রামস্থ দফতরের কর্ণধারদের অনিয়ম ও দুনীর্তির কারণেই এসব প্রতিষ্ঠানকে আড়ালে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারের নজরদারী না থাকায় দফতরের কর্মকর্তারা তালিকাবিহীন প্রতিষ্ঠানগুলো থেকে ফায়দা লুটে নিচ্ছে। নগরীর ১৬টি থানার মধ্যে ৭টি থানা এলাকা ও ৬টি উপজেলা এলাকায় এসব ওয়াকফ্ এস্টেট রয়েছে। তবে চট্টগ্রামের তিন পার্বত্য জেলায় কোন ওয়াকফ্ এস্টেট নেই।

দফতর সূত্রে জানা গেছে, চট্টগ্রামে মোট ২৫ হাজার ২৮১ দশমিক ৫৪ একর জমি ওয়াকফ এস্টেটের আওতাধীন। মহানগরসহ চট্টগ্রামের উওর ও দক্ষিণ অঞ্চলে ৯৩৫টি স্পটে ওয়াকফ ভূমি রয়েছে।

এরমধ্যে শুধুমাত্র ৩১৯ টি স্পট থেকে সরকারের রাজস্ব আদায় হচ্ছে। বাকী ৬১৬টি স্পট থেকে কোন ধরনের রাজস্ব আদায় হচ্ছেনা।

কিন্তু নামে বেনামে এ দফতরের কর্মকতার্রা ঐসব ভূমির দখলদার বা ব্যবহারকারীর কাছ থেকে মারসোয়ারা আদায় করছে।

দূর্নিতীবাজ এসব কর্মকতার্ দালালদের মাধ্যমে ব্যবহারকারীদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্ক হাতিয়ে নিচ্ছে।

আরেকটি সুত্রে জানা গেছে, ওয়াকফ্ এস্টেটের মধ্যে নগরীর কোতয়ালী থানা এলাকায় ৯০টি, পাঁচলাইশ থানা এলাকায় ৭০টি,

ডবলমুরিং থানা এলাকায় ৬২টি, হালিশহর থানা এলাকায় ১৫টি, খুলশী থানা এলাকায় ৬টি, চন্দনাইশ উপজেলায় ৪৩টি, সাতকানিয়া উপজেলায় ১৫৪টি,

লোহাগাড়া উপজেলায় ১৯টি, আনোয়ারা উপজেলায় ৮১টি, বাঁশখালী উপজেলায় ১৩৩টি ও বোয়ালখালী উপজেলায় ৭৬টি ওয়াকফ্ এস্টেট রয়েছে।

এছাড়াও আরো কিছু ওয়াকফ্ াএস্টেট তালিকায় নেই। তবে তিনটি পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এলাকায় কোন ওয়াকফ্ এস্টেট নেই।

অভিযোগ রয়েছে, দূনীর্তিবাজ কর্মকতার্দের কারণেই গত বিশ বছরেও মহানগরসহ চট্টগামের উত্তর ও দক্ষিণাঞ্চলের ৬১৬টি ওয়াকফ্ এস্টেট থেকে রাজস্ব আদায় সম্ভব হচ্ছেনা।

দখলদারদের সঙ্গে আঁতাত করেই সরকারী কর্মকতার্রা রাজস্ব নিজেদের পকেটে পুরাচ্ছে। ফলে প্রাপ্য আয়ের তালিকার বাহিরেই থেকে গেছে এসব প্রতিষ্ঠান। কোটি কোটি টাকার রাজস্ব আদায়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।

এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের ওয়াকফ পরিদর্শক জানিয়েছেন, নগরীতে তেমন কোন ওয়াকফ্ প্রতিষ্ঠান নেই। এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়ের পরিমাণও খুবই সামান্য।

প্রতিবছর মাজারের মোট আয়ের শতকরা ৫ ভাগ সরকারের হিসাবে জমা হচ্ছে। নগরীর মাত্র কয়েকটি মাজার থেকে আয় পাওয়া যায়।

তবে নগরীতে কয়টি মাজার রয়েছে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি মাত্র ৭টি মাজারের কথা উল্লে্যখ করেছেন।

২৪ ঘণ্টা / জেআর

Feb2

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 7:51 pm
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, তুরাগ নদীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে- এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তাই এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে। অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 3:25 pm
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ স্লোগানটি ব্যবহার করে। তিনি নিজের অবস্থান থেকে সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং তা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন।

সংসদ নেতা বলেন, এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই। যেকোনো ভালো অর্জন বা সফল সফরের মাধ্যমে যদি ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে, তবে তা একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন।

সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ জোগানোর জন্য তিনি বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশের মানুষের পক্ষে কাজ করার এই যাত্রায় সবার এই ইতিবাচক মনোভাবকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।

উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন এর ইন্তেকাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 2:53 pm
উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন এর ইন্তেকাল

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)’র উপদেষ্টা ও সাবেক ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন (৯০) বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ২৭ জুন শনিবার ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দুই পুত্র ডা. রাজীব হোসেন ও রিয়াজ হোসেন, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

২৭ জুন বাদে এশা জমিয়তুল ফালাহ ময়দানে মরহুমের প্রথম নামাযে জানাযা, আগামীকাল ২৮ জুন রোববার সকাল ৯ টায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা ও একই দিন মিরসরাই কাঠাছড়ায় বাদ যোহর ৩য় নামাযের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক ডা. রবিউল হোসেন তাঁর কল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মানে ভূষিত হন। তিনি ফেডারেল রিপাবলিক অব জার্মানীর প্রেসিডেন্ট কর্তৃক প্রদত্ত “দি অর্ডার অব মেরিট”, ইন্টারন্যাশনাল এজেন্সী ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস কর্তৃক “দি লাইফ লং সার্ভিসেস এওয়ার্ড”, ইন্টারন্যাশনাল কংগ্রেস অব অফথালমোলজী কর্তৃক “কংগ্রেস অব অফথালমোলজী এওয়ার্ড”, এশিয়া প্যাসিফিক একাডেমী অব অফথালমোলজী কর্তৃক “দি ডিষ্টিংগুইসড্ সার্ভিসেস এওয়ার্ড” এবং স্বর্ণপদক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এওয়ার্ড, “চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন স্বর্ণপদক”, “বাংলাদেশ কমিউনিটি অফথালমোলজী স্বর্ণপদক”, বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যালয় কর্তৃক প্রদত্ত “অনরারি ডক্টরেট”, “দা ডেইলি স্টার এওয়ার্ড”, এছাড়া তিনি পেনিলপ বিলসন চেয়ারের প্রতিষ্ঠাতা অধ্যাপক।

মিরসরাইয়ের সমাজ সেবক ডা. আহমেদুর রহমান ও ওয়াহিদুন্নেসার একমাত্র পুত্র অধ্যাপক ডা. রবিউল হোসেন দেশের প্রত্যন্ত অঞ্চলে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছাতে চক্ষু রোগ নিবারণ ও নিরাময়ের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি গঠন পূর্বক দেশব্যাপী ভ্রাম্যমান চক্ষু শিবিরের মাধ্যমে প্রায় ১০ লাখেরও বেশী রোগীর অপারেশন, ১৯৭৫ সালে স্কুলগামী শিক্ষার্থীদের দৃষ্টি শক্তির সমস্যা নিরূপন, অদ্যাবধি প্রায় ৮ লক্ষ স্কুল ছাত্র-ছাত্রীর চোখ পরীক্ষা করা হয়। ১৯৮৩ সালে পাহাড়তলীতে ১৩০ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন। বর্তমানে এই হাসপাতাল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র রূপে পরিচিতি লাভ করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ইনষ্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজী প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করেন। এ ইনস্টিটিউট হতে এই পর্যন্ত ২৬৬ জন ডাক্তার স্নাতকোত্তর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এছাড়াও চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে চার বছর মেয়াদী ব্যাচেলর অফ সায়েন্স ইন অপটোমেট্রি কোর্স চালু আছে।

তিনি এশিয়া প্যাসিফিক একাডেমী অফথালমোলজীতে ২০ বছরেরও অধিক সময় জাতীয় কাউন্সিলর এবং আঞ্চলিক সচিব হিসেবে, ইন্টারন্যাশনাল এজেন্সী ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস-এ চেয়ারম্যান হিসেবে ৮ বছর নেতৃত্ব দেন,

এছাড়া তিনি বিশ্বমানের একটি “ইম্পেরিয়াল হসপিটাল” নামক ৩৫০ বেডের জেনারেল হাসপাতাল এবং “নার্সিং ট্রেনিং সেন্টার” গড়ে তুলেছেন।