খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এবার ব্রাজিলকে হারিয়ে দিল ক্যামেরুন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৯:৪৭ পূর্বাহ্ণ
এবার ব্রাজিলকে হারিয়ে দিল ক্যামেরুন

গ্রুপ পর্বেই বিশ্বকাপে অংশ নেওয়া সব দৈত্যরাই একবার করে বধ হয়েছে। নিজ নিজ গ্রুপে আর্জেন্টিনা ও ফ্রান্স হার দেখেছে। স্পেন ও পর্তুগালের হারে শেষ ষোলোর সমীকরণ বদলে গেছে। একমাত্র দল হিসেবে শুধু ব্রাজিলের তিনে তিন করার সুযোগ ছিল। আসরের সর্বশেষ গ্রুপ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ওই ব্রাজিলও। ম্যাচের শেষ সময়ে দারুণ হেডে গোল করে নায়ক বনে গেছেন আবুবাকের।

আগেই শেষ ষোলো নিশ্চিত ছিল ব্রাজিলের। হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া একপ্রকার নিশ্চিত ছিল। গ্রুপ সেরাও হয়েছে সেলেসাওরা। তবে আসর থেকে বিদায় নেওয়া ক্যামেরুনের বিপক্ষে বেঞ্চের শক্তি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। শুরুর একাদশের নয়জনকেই বদলে ফেলেছিলেন।

আসরের তরুণ এবং সেরা প্রতিভাবান বেঞ্চ বলা হচ্ছিল অ্যান্তনি, মার্টিনেল্লিদের। কিন্তু গোল করে নামের সঙ্গে সুবিচার করতে পারেননি তারা। যদিও ৬৪ শতাংশ বল পায়ে রেখে ২০টি আক্রমণ তুলেছে ফেবারিট হয়ে বিশ্বকাপে আসা ব্রাজিল। মার্টিনেল্লি ভালো দুটি শট এবং একটি গোল হওয়ার মতো হেড করেছিলেন। ব্রেমেরের হেডটা গোল না যাওয়াই অবাক হওয়ার মতো। গোলে সাতটি শট নিয়ে কর্তৃত্ব করেও ব্রেক থ্রু পায়নি তিতের দল।

ক্যামেরুনও থেমে থেমে আক্রমণ করেছে। যা রক্ষণে নয়তো গোলরক্ষক এদেরসন মোরালেসে ফিরে এসেছে। কিন্তু শেষ বাঁশি থেকে চার মিনিট আগে ভিনসেন্ট আবুবাকেরের হেড দর্শক হয়ে দেখা ছাড়া উপায় ছিল না ব্রাজিল গোলরক্ষকের। দূর থেকে লম্বা করে বাড়ানো পাসে তিনি মাথা ছুঁয়েই উদযাপন শুরু করেন। জার্সি খুলে উদযাপনের কারণে দ্বিতীয় হলুদ কার্ড লাল কার্ড পরিণত হয়। কিন্তু তাতে কোন আক্ষেপ ছিল না আবুবাকেরের। ব্রাজিলকে হারিয়ে দেশকে একটা জয় এনে দিতে পারাই যেন সব তার কাছে।

এই হারে সুইজারল্যান্ড ও ব্রাজিলের পয়েন্ট সমান হলেও দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ সেরা তিতের দল। তারা আগামী ৫ ডিসেম্বর রাত ১টায় ‌’এইচ’ গ্রুপের রানার্স আপ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…