খুঁজুন
, ,

বিবিসির ১০০ নারীর তালিকায় বাংলাদেশের সানজিদা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 7 December, 2022, 1:00 pm
বিবিসির ১০০ নারীর তালিকায় বাংলাদেশের সানজিদা

চলতি বছরের বিশ্বের ১০০ জন অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়।

তাদের মধ্যে রয়েছেন মার্কিন সঙ্গীত তারকা বিলি আইলিশ, ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও সেলমা ব্লেয়ার, রাশিয়ান পপ সংগীতশিল্পী আল্লা পুগাচেভা, ইরানি পর্বতারোহী এলনাজ রেকাবি, অ্যাথলেট ইউলিমার রোজাস ও ঘানার লেখিকা নানা ডার্কোয়া সেকিয়ামাহ। আর সম্মানজনক এই তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশি ছাত্রী সানজিদা ইসলাম ছোঁয়া।

বিবিসি জানায়, ১০০ জন প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারীর এ তালিকা দশমবারের মতো প্রকাশ করা হয়েছে। তাই আমরা গত এক দশকে কী অগ্রগতি হয়েছে তা খুঁজে দেখার সুযোগ পাচ্ছি।

যদিও নারী নেত্রীদের সংখ্যা থেকে শুরু করে মি-টু আন্দোলন পর্যন্ত নারী অধিকারের ক্ষেত্রে অনেক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, তবুও বিশ্বের বহু প্রান্তে নারীদের এখনও অনেক দীর্ঘ পথ পারি দিতে হবে৷

তালিকায় ২০২২ সালে বিশ্বজুড়ে সংঘাতের কেন্দ্রস্থলে থাকা নারীদের ভূমিকাও মূল্যায়ন করা হয়েছে। এরমধ্যে স্থান পেয়েছে ইরানে সাহসিকতার সঙ্গে পরিবর্তনের দাবিতে প্রতিবাদকারী থেকে শুরু করে ইউক্রেন-রাশিয়ায় সংঘাত ও প্রতিরোধ গড়ে তোলা নারীরাও।

বিবিসি আরও জানায়, এ বছর প্রথমবারের মতো আমরা আগের ১০০ জন নারীকে ২০২২ সালের তালিকায় স্থান পাওয়ার যোগ্যদের মনোনীত করতে বলা হয়েছিল।

বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করার জন্য ২০২২ সালের ১০০ জন নারীর তালিকায় বাংলাদেশি ছাত্রী সানজিদা ইসলাম ছোঁয়াকে রেখেছে বিবিসি।

বিবিসি বলছে, বাংলাদেশে বাল্যবিবাহের হার বিশ্বে অন্যতম, কিন্তু সানজিদা তা পরিবর্তন করার চেষ্টা করছে। তার নিজের মা অল্প বয়সে বিয়ে করেছিলেন, কিন্তু স্কুলে বাল্যবিবাহের প্রভাব সম্পর্কে জানতে পেরে তিনি এর বিরুদ্ধে কাজ করার সিদ্ধান্ত নেন।

সে এবং তার বন্ধুরা, শিক্ষক এবং সহযোগীরা নিজেদেরকে ‘ঘাসফড়িং’ বলে পরিচয় দেন এবং তারা বাল্যবিবাহের ঘটনা পুলিশকে অবগত করে।

এখন বিশ্ববিদ্যালয়ে পড়েন ছোঁয়া, কিন্তু ঘাসফড়িংয়ের সঙ্গে কাজ করা বন্ধ হয়নি তার। তিনি এখন গ্রুপের নতুন সদস্যদের পরামর্শ দেন। এ পর্যন্ত তারা ৫০টি বাল্যবিবাহ প্রতিরোধ করেছে বলে জানা গেছে।

Feb2
Feb2

ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 12 September, 2026, 11:17 am
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই মিলে দেশ গঠন করতে চাইলে কোনো বাধাই তা ঠেকিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, আগামী তিন মাস ডেঙ্গু সমস্যা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। শতভাগ সমাধান সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তারেক রহমান বলেন, ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি।’ প্রতি সপ্তাহে এক ঘণ্টা করে পরিচ্ছন্নতার জন্য সময় দিলে অবশ্যই পরিস্থিতির পরিবর্তন আসবে।

যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন দেশ গড়তে প্রত্যেক নাগরিকের ভূমিকা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ দেখিয়ে দিয়েছে পরিবর্তন সম্ভব। এবার রাষ্ট্রকে পরিবর্তন করি।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন।

১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে।

দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 11 September, 2026, 11:38 pm
দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে সারা দেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জনস্বার্থে প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 11 September, 2026, 9:58 pm
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইরানের মদতপুষ্ট ইয়েমেনি হুথি গোষ্ঠী মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। আজ শুক্রবার লোহিত সাগরের দ্বীপ ময়উন ওরফে পেরিম দ্বীপ দখলের মধ্যে দিয়ে এ প্রণালির নিয়ন্ত্রণ নেয় হুথি গোষ্ঠী।

পেরিম বা ময়উন দ্বীপটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। কারণ দ্বীপটির ভৌগলিক অবস্থান বাব এল-মান্দেব প্রণালির একদম মাঝখানে।

নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, ময়উন দ্বীপ (পেরিম নামেও পরিচিত) থেকে গতকাল বৃহস্পতিবার ইয়েমেনের সরকারি বাহিনী প্রত্যাহার করার পর সশস্ত্র হুথি যোদ্ধাদের বহনকারী বেশ কয়েকটি নৌযান সেই দ্বীপে পৌঁছে দ্বীপটি দখল করে।

একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, সশস্ত্র হুথি যোদ্ধারা বাব আল-মানদেব উপকূলজুড়ে মোতায়েন রয়েছেন এবং সামরিক যানবাহনে ঘুরে বেড়াচ্ছেন।

৫০ কিলোমিটার দীর্ঘ বাব আল-মান্দেব প্রণালিটির অবস্থান ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। সংকীর্ণ এই জলপথটি একদিকে লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, অপরদিকে সুয়েজ খালে নৌযানের চলাচলও অনেকাংশে নিয়ন্ত্রণ করে।

জ্বালানি পণ্যের বৈশ্বিক বাণিজ্যেও এই প্রণালি খুব গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে সমুদ্র উপকূলে যেসব তেলখনি আছে, সেসব থেকে উৎপদিত তেলের ১২ শতাংশ বাব আল-মান্দেব দিয়ে পরিবহন করা হয়।

ইরান-সমর্থিত হুথি যোদ্ধারা গত সপ্তাহে বাব আল-মানদেব এলাকায় সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরুর পর থেকে কয়েকশ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে হাজারো পরিবার।

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় তেহরান। ফলে বাব আল–মানদেব প্রণালি নৌ চলাচলের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হুতিরা এর নিয়ন্ত্রণ নেওয়ায় যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ এই পথ দিয়ে চলাচলের ঝুঁকি আরও বাড়ল।