খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলের বিস্ময়বালককে দলে টানলো রিয়াল মাদ্রিদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৯:৫৮ অপরাহ্ণ
ব্রাজিলের বিস্ময়বালককে দলে টানলো রিয়াল মাদ্রিদ

লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তির দেশ ব্রাজিল। যুগে যুগে এই দেশে তৈরি হয়েছে পেলে, রোনালদো, রোনালদিনহো, নেইমারের মতো অসংখ্য তারকা ফুটবলার। কিন্তু মাত্র ১৬ বছর বয়সী এক বিস্ময় বালককে নিয়ে হৈচৈ পড়ে গেছে ইউরোপের নামিদামী ক্লাবগুলোর মধ্যে। মাত্র ১৬ বছর বয়সী এই ফুটবলারের নাম এনড্রিক ফেলিপে।

চলতি বছরের জুলাই মাসে ব্রাজিলিয়ান ফুটবল লিগের ক্লাব পালমেইরাসের মূল দলের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন এনড্রিক। যোগদানের তিন মাসের মধ্যেই গড়েছেন অনন্য এক কীর্তিও। যেখানে গোল করে নিজ ক্লাব পালমেইরাসের ১০৬ বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন এই তরুণ।

পালমেইরাসের ফুটবল ইতিহাস অনুযায়ী, ১৯১৬ সালে ১৬ বছর ১১ মাস ১৪ দিন বয়সে ক্লাবটির হয়ে গোল করেছিলেন হেইটর। দীর্ঘ ১০৬ বছর ধরে সেই রেকর্ডটি ভাঙতে পারেননি কেউ। সেই রেকর্ডটাই ভেঙেছেন এনড্রিক এসে।

এরপর থেকেই ইউরোপের নামিদামী ক্লাবগুলোর চোখ ব্রাজিলিয়ান এই বিস্ময় বালকের দিকে। মাত্র ১১ বছর বয়সে পালমেইরাসের বয়সভিত্তিক দলে খেলা শুরু করেন এনড্রিক। প্রায় ৫ বছরের যুব দলের ক্যারিয়ারে ১৬৯ ম্যাচে করেছেন ১৬৫ গোল। এ বছর সাও পাওলোর যুব ফুটবল কাপে অংশ নিয়ে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।

এমন পারফরম্যান্সে ইউরোপীয় ক্লাবগুলোর নজরে আসেন এনড্রিক। রিয়াল মাদ্রিদ, পিএসজি, বার্সেলোনাসহ বেশ কয়েকটি ইউরোপীয় ক্লাব নজর রাখছিল তার দিকে। কিন্তু শেষমেষ লড়াইয়ে জিতে যায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই তরুণ এন্ডরিককে ৭২ মিলিয়ন ইউরোতে দলে টেনেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

গত দুইদিন মৌখিক আলোচনার পর আজই রিয়ালের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। তবে বয়স ১৮ না হওয়ায় চুক্তি হলেও বয়সের কারণে এখনই ব্রাজিল ছেড়ে মাদ্রিদে যোগ দিতে পারছেন না এন্ডরিক। আগামী ২০২৪ সালের জুলাই মাসে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেবেন এই খুদে তারকা।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…