নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে: কাদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৫:৩১ সন্ধ্যা
নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে: কাদের

আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, বিএনপির সঙ্গে জনগণ নেই।

শুক্রবার বিকেলে রাজধানীর শ্যামলী স্কয়ার প্রাঙ্গণে আওয়ামী লীগের শান্তি-সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি রাষ্ট্রকে ধ্বংস করেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা নাকি রাষ্ট্র মেরামত করবে! বিএনপি রাষ্ট্রের গণতন্ত্রকে হত্যা করেছে। এরা নষ্ট রাজনীতি করে। যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না, রাষ্ট্রকে ধ্বংস করে।’

এসময় বক্তব্য দেন—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ অনেকে।

Feb2
Feb2