খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি লিগে রোনালদোর অভিষেক

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ১২:৪৩ অপরাহ্ণ
সৌদি লিগে রোনালদোর অভিষেক

ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে ইউরোপ ছেড়ে এশিয়ায় খেলতে এলেন ক্রিশ্চিয়ানো রোনালদো; কিন্তু নিষেধাজ্ঞার কারণে ম্যাঠে নামা হচ্ছিল না তার। যদিও এরই মধ্যে একটি ম্যাচ খেলেছেন এবং দুর্দান্ত দুটি গোল করে সবারই নজর কেড়ে নিয়েছেন সিআর সেভেন। সেই ম্যাচটি ছিল মেসি, নেইমার এমবাপেদের পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচ। তাও আল হিলাল এবং আল নাসরের যৌথ একাদশের হয়ে।

২ ম্যাচের নিষেধাজ্ঞার পর অবশেষে সৌদি প্রো লিগে মাঠে নামার সুযোগ পেলেন পর্তুগিজ সুপারস্টার। রোববার রাতে ক্লাবের জার্সিতে আল নাসরের হয়ে সৌদি লিগে অভিষেক হয়ে গেলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। খেলেছেন মারসুল পার্কে আল ইত্তিফানের বিপক্ষে। দর্শক উপস্থিতি ছিল প্রায় ২৩ হাজার।

তবে অভিষেক ম্যাচে দুর্দান্ত খেলেও গোল পেলেন না রোনালদো। যদিও তার দল আল ইত্তিফাকের বিপক্ষে জিতেছে ১-০ গোলের ব্যবধানে। ম্যাচের প্রথমার্ধেই ব্রাজিলিয়ান অ্যান্ডারসন তালিসকার দারুণ এক হেডে জয় নিশ্চিত করে আল নাসর। এই জয়ে রিয়াদের নগর প্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে উঠে গেছে রোনালদোর ক্লাব।

ইউরোপের নামকরা অনেক ক্লাবে খেললেও কখনো নেতৃত্বের আর্মব্যান্ড ওঠেনি রোনালদোর হাতে। জাতীয় দল পর্তুগালের নেতৃত্ব দিলেও কখনো কোনো ঘরোয়া লিগের ম্যাচে নেতৃত্ব দেননি সিআর সেভেন। এই প্রথম কোনো লিগের ম্যাচে দলের নেতৃত্ব দিলেন তিনি। আল নাসর অভিষেকেই নেতৃত্বের আর্মব্যান্ড পরিয়ে দেন পর্তুগিজ তারকাকে।

৩১ মিনিটে অ্যান্ডারসন তালিসকা যে হেডে গোলটি করেছিলেন, সেটি হতে পারতো রোনালদোরও। বক্সের সামনে থেকে দারুণ এক ক্রসে ভেসে আসা বলে লাফিয়ে উঠে মাথা ছোঁয়ানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু বল তার মাথার নাগাল পায়নি। পেছনে থাকা তালিসকা সে সুযোগে হেড করে বল জড়িয়ে দেন আল ইত্তিফাকের জালে।

এরপর একটি ফ্রি কিক পেয়েছিলো আল নাসর। একেবারে বক্সের সামনে থাকা সেই ফ্রি-কিক থেকে গোল মিস করেন সিআর সেভেন। তার শটটি চলে যায় পোস্টের আলতো ওপর দিয়ে।

ম্যাচের পর গোলদাতা তালিসকা বলেন, ‘বিশ্ব ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদো কেবল একজনই রয়েছেন। আমরা খুব খুশি যে তাকে পাশে পেয়েছি। তার ব্যক্তিত্বই তাকে দলের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করেছে।’

তিনি আরো যোগ করেন, ‘আপনি যদি শিরোপা জিততে চান, তাহলে অবশ্যই এ ধরনের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ জিততে হবে এবং লড়াই করতে হবে। আমাদের গোল দলকে শীর্ষে নিয়ে এসেছে এবং এ জন্য অবশ্যই পুরো দলকে ধন্যবাদ।’

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…