সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ১১:৩৮ রাত
সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

সড়ক দুর্ঘটনা

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে হেঁটে সড়ক পার হওয়ার সময় মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে মো. রাসেল ওরফে সালাউদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার ৩০ জানুয়ারী) বিকেলে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের পিএইচপি গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন ইউনিয়নের দক্ষিণ মাহামুদাবাদ (নড়ালিয়া) এলাকার মৃত মুনছুর আহাম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির জানান, বিকেলে পিএইচপি গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় সালাউদ্দিনকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার সময় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Feb2
Feb2